পেঁপে চাষে সফল অধ্যাপক মোস্তফা কামাল, বছরে আয় ১০ লাখ
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য। অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় চার বছর আগে শুরু করেন পেঁপে চাষ। শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান। পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসেই গাছগুলো ফল দিতে শুরু করে।
প্রথম মৌসুমেই ভালো ফলন ও বাজারমূল্য পেয়ে উৎসাহিত হন তিনি। বর্তমানে মোস্তফা কামালের ১ একর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পাশাপাশি বাগানেই ঘেরে মাছ চাষ করে সফলতার দেখা পেয়েছেন। তার দেখাদেখি অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় করছেন বাগান।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এ বছরে পেঁপে আবাদ হয়েছে ১০৪ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে ২০ টন।
মোস্তফা কামালের পেঁপে বাগান ঘুরে দেখা গেছে, তার বাগানে আছে প্রায় ৫ শতাধিক পেঁপে গাছ। প্রতিটি গাছের নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে ছোট-বড় অসংখ্য পেঁপে। পেঁপে চাষের পাশাপাশি বাগানের মাঝেই করেছেন মাছের ঘের। সেখানে পাঙাশ, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন।
অধ্যাপক মোস্তফা কামাল বলেন, শিক্ষকতা আমার পেশা, কৃষিকাজ আমার ভালোবাসা। অবসরকে কাজে লাগিয়ে বাড়তি আয় হচ্ছে। পরিবারেও আর্থিক স্বচ্ছলতা এসেছে। সব খরচ বাদ দিয়ে বছরে ১০ লাখ টাকা আয় হচ্ছে। স্থানীয় বাজার ছাড়াও বরিশাল শহর এবং ঢাকায় সরবরাহ করছি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকের বেকারত্ব দূর করেছি।
তিনি বলেন, বাগানেই এখন প্রায় ১০ জন লোক নিয়োজিত আছেন। তারা সিফট অনুযায়ী দিনে-রাতে কাজ করছেন। তাদের প্রত্যেককে ৮-১২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)