পৃথক হচ্ছে দেওয়ানি আর ফৌজদারি মামলার বিচারক
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার্য বিষয়, এজলাসের ধরন ও সাক্ষীর প্রকৃতি ভিন্ন রকমের। দুই ধরনের আদালতের বিচারকদের পদও পৃথক আইনের মাধ্যমে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। তারপরও অধস্তন আদালতের বিচারকদের একসঙ্গে উভয় ধরনের আদালতে দায়িত্ব পালন করার কারণে মামলাজট সৃষ্টি হয়। এ কারণে মামলার নিষ্পত্তি বাড়াতে পৃথক আদালত স্থাপন ও পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট।
ব্যক্তির অধিকার ও সম্পত্তির অধিকারবিষয়ক ছাড়া অন্য যেকোনো অপরাধ (খুন, অপহরণ, জালিয়াতি ইত্যাদি) ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। বিচারকরা সাধারণত ফৌজদারি মামলা নিষ্পত্তিতে বেশি মনোযোগ দেন। এতে করে দেওয়ানি মামলা ঝুলে থাকে বছরের পর বছর। ভোগান্তিতে পড়তে হয় বিচারপ্রার্থীদের। এ কারণেই সুপ্রিম কোর্ট এমন উদ্যোগ নিয়েছে। আইনজ্ঞরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
আদালত পৃথক করার বিষয়ে গত ২১ এপ্রিল আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। চিঠিতে বলা হয়, সিভিল কোর্টস অ্যাক্ট (দেওয়ানি আদালত আইন) ১৮৮৭-এর ১৩ ও ১৪ ধারার ক্ষমতাবলে জেলা জজশিপের স্থানীয় অধিক্ষেত্র ও বিচারকার্য অনুষ্ঠানের স্থান এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (ফৌজদারি কার্যবিধি) ১৮৯৮-এর ৭ ও ৯ ধারার ক্ষমতাবলে সেশনস ডিভিশনের স্থানীয় অধিক্ষেত্র ও বিচারকার্য অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী জেলা জজশিপ এবং সেশনস ডিভিশন পৃথকভাবে রয়েছে। এটি স্পষ্ট যে দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ওই আদালতের বিচারকের পদ পৃথক আইনের মাধ্যমে পৃথকভাবে উল্লেখ রয়েছে।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে একজন বিচারককে একসঙ্গে অনেক ধরনের মামলা নিষ্পত্তি করতে হয়। এতে সময়স্বল্পতার কারণে মামলায় যথাযথভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তাই প্রধান বিচারক আদালত পৃথক করার নির্দেশ দিয়েছেন। এতে বিচারকের সংখ্যা যেমন বাড়বে, তেমনি মামলার দ্রুত নিষ্পত্তি হবে। আমরা সুপ্রিম কোর্ট থেকে চিঠি দিয়েছি। এ বিষয়ে এখন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’
এ নিয়ে জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের বিষয়টিকে ‘সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়’ উল্লেখ করে জানান, তার কিছু বলার নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)