আবারও শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দুই মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক শ্রমিক। তারা গাজীপুরের সিজন্স ড্রেসেস লিমিটেডে কর্মরত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেলা ১১টা থেকে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রম ভবনের সমানে অবস্থান নেন আন্দোলনকারীরা।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিজন্স ড্রেসেস লিমিটেডের ১ হাজার ২০০ শ্রমিক দুই মাস ধরে বেতন পাননি। আরেক মাসও শেষ পর্যায়ে। কিন্তু বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাছাড়া গেলো দুই ঈদে বোনাস পাননি তারা। এ নিয়ে মালিকপক্ষ কোনও ধরনের আশ্বাসও দেয়নি।
বিক্ষোভকারীরা বলেন, ঈদের আগেও আমরা আন্দোলন করেছি। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, ঈদের পর বিষয়টি সমাধান করা হবে। সে পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন থেকে সরে যাই। কিন্তু দাবি পূরণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
আন্দোলনকারী শ্রমিক নেতা রুহুল আমিন বলেন, বেতন না পেলেও এতদিন আমরা কাজ করেছি। কিন্তু বেতন পাবো কী পাবো না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে আবারও রাজপথে নেমেছি।
তিনি জানান, বিকাল থেকে তাদের অন্য সহকর্মীরাও অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন। আগামীকাল চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
অন্যদিকে টিএনজেড গ্রুপের আটটি কারখানার শ্রমিকদের প্রতিশ্রুত বকেয়া বেতনের ৫ কোটি টাকাও আজ বুঝিয়ে দেয়ার কথা। সেই টাকা না পেলে তারাও কঠোর আন্দোলনে যেতে পারেন বলে জানান কয়েকজন শ্রমিক নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)