পূর্ব গণনাকৃত বর্ষপঞ্জী দিয়ে মাস শুরু করা শরীয়তসম্মত নয়
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
সউদি আরব চলতি ১৪৪৬ হিজরীতে পবিত্র শাওওয়াল শরীফ মাস বাংলাদেশের একদিন পূর্বে শুরু করেছিলো অর্থাৎ ইয়াওমুস সাবত, ৩০ আশির, ১৩৯২ শামসী (২৯শে মার্চ, শনিবার) তারা চাঁদ দেখার দাবি করে এবং ইয়াওমুল আহাদ, ৩১ আশির, ১৩৯২ শামসী (৩০শে মার্চ, রোববার) পবিত্র ঈদুল ফিতর পালন করে।
যদিও সারাবিশ্বের মুন সাইটিং এস্ট্রোনোমারগণ সউদি আরবের এই চাঁদ দেখার দাবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তাতে কোন লাভ হয়নি। যারা সম্মানিত হাদীছ শরীফ অনুযায়ী চাঁদ দেখে মাস শুরুর বিষয়টিকে গুরুত্ব প্রদান করেন তারাই এ বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
কিন্তু বাস্তবতা হচ্ছে- সউদি আরব এই চাঁদ দেখার বিষয়টিকে কোন আমলেই নেয় না। তারা তাদের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুসরণ করেই এই তারিখ ঘোষণা দিয়ে থাকে (সব সময় নয়)। উম্মুল কুরার ওয়েবসাইটে গেলে দেখা যাবে শাওওয়াল মাস ৩০শে মার্চ থেকেই শুরুর কথা আগেই উল্লেখ করা ছিলো।
একইভাবে পবিত্র যিলক্বদ শরীফ মাসের ক্ষেত্রে তারা উল্লেখ করেছে শাওওয়াল মাস ত্রিশ দিনে গণনা করে শুরু করবে।
এখানে একটি বিষয় বলা যেতে পারে, সউদি আরব যেদিন শাওওয়াল মাসের চাঁদ তালাশ করেছিলো সেদিন চাঁদের অবস্থান ছিলো বয়স: ৩ ঘন্টা ২৫ মিনিট, সূর্যাস্ত ও চন্দ্রাস্তের সময়ের পার্থক্য মাত্র ৭ মিনিট, দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা ০০ ডিগ্রী ৪৯ আর্ক মিনিট এবং কৌণিক দূরত্ব ২ ডিগ্রী ১০ আর্ক মিনিট। অর্থাৎ চাঁদ দেখতে পাওয়ার কোন সম্ভাবনাই ছিলো না।
একইভাবে যখন পবিত্র যিলক্বদ শরীফ মাসের চাঁদ তালাশ করবে সেদিন চাঁদের অবস্থান থাকবে বয়স: ৪ ঘন্টা ৩০ মিনিট, সূর্যাস্ত ও চন্দ্রাস্তের সময়ের পার্থক্য ১৪ মিনিট, দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা ৩ ডিগ্রী ৫৩ আর্ক মিনিট এবং কৌণিক দূরত্ব ৪ ডিগ্রী ৩২ আর্ক মিনিট। অর্থাৎ এই হিসেবে যিলক্বদ মাসের চাঁদ দেখা যাবারও কোন সম্ভাবনা নেই।
কিন্তু সউদি আরব শাওওয়াল মাসের ক্ষেত্রে পবিত্র রমাদ্বান শরীফ ২৯টি পালন করে মাস ঘোষণা করেছে কিন্তু যিলক্বদ মাসের ক্ষেত্রে তারা ৩০দিন গণনা করতে যাচ্ছে। এরকম পূর্ব গণনাকৃত কোন ক্যালেন্ডার ব্যবহার করার কি যৌক্তিকতা আছে তা কারও বোধগম্য নয়। আর এসকল কোন নিয়ম সম্মানিত শরীয়ত সমর্থিত নয়।
সম্মানিত শরীয়তের আলোকে দেখতে গেলে বলতে হয় তাদের এই অর্থহীন, হঠকারী সিদ্ধান্তের কারণে সউদি আরবের মুসলমানসহ যারা তাদের অনুসরণ করেছে তাদের একটি রোযা নষ্ট হয়েছে এবং পবিত্র ঈদুল ফিতর সঠিক তারিখে পালিত হয়নি। নাঊযুবিল্লাহ!
যে সকল শাসক মুসলমানদের আমলসমূহকে এভাবে নষ্ট করে দিতে পারে তাদের এই পবিত্র দুই শহরের দায়িত্বে থাকা কখনোই উচিত নয়।
-রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফে বর্ণিত لَهْوَ الْحَدِيثِ ‘লাহওয়াল হাদীছ’ হচ্ছে- “গান-বাজনা” যা সুস্পষ্টরূপে হারাম
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কিত দুইটি ঘটনা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৪)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)