নারায়ণগঞ্জে এক লাখ গাছের চারা রোপণ করা হয়েছে
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত শিল্পাঞ্চল এলাকা নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে। এ লক্ষ্যে এ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী অফিস ও রাস্তার দুই পাশে ইতোমধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিজ দপ্তরে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে যোগদানের পর প্রথমেই আমরা যে কাজ হাতে নিয়েছিলাম সেটি হচ্ছে গ্রীন এন্ড ক্লিন সিটি নারায়ণগঞ্জ। এই কর্মসূচির আওতায় আমরা প্রথমেই এই শহর থেকে মোট ১৩০ ট্রাক ব্যানার ফেস্টুন সরিয়েছি। এরপরে ইট সুরকির এই শহরে আমরা ১৭৬ কিলোমিটার রাস্তায় এবং রাস্তার পাশের ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৪২ টি সরকারি অফিস, তিনটি স্টেডিয়াম এলাকায় এক লাখ গাছ লাগিয়েছি। মাত্র দুমাসের মধ্যে এ গাছ লাগানো হয়েছে। গাছ লাগানোর কর্মসূচি এখনো চলছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের অন্যতম আরেকটি বড় সমস্যা ছিল পানিবদ্ধতা। এ সমস্যা সমাধানে খালগুলো পরিষ্কার করা হয়েছে। শহরে মোট ৯২ কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে ১১ কিলোমিটার খাল পুরোপুরি প্রবাহমানতা হারিয়ে ফেলে। এরমধ্যে ছয় কিলোমিটার খাল পুনরুদ্ধার ও তা পরিষ্কার করা হয়েছে। এতে পানির প্রবাহ তৈরি হয়েছে। এছাড়া আমরা প্রত্যেকটা খাল থেকে মোট ৩ হাজার ৫৩৪ ট্রাক ময়লা উঠিয়ে সেটি আবার নির্দিষ্ট স্থানে ডাম্পিং করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)