পুশ-ইনে ব্যর্থ হয়ে সীমান্ত থেকে ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ।
গত জুমুয়াবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ওই সাতজনের আর কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না।
বিজিবির ধারণা, শুক্রবার দিবাগত রাতে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
এর আগে, জুমুয়াবার সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৪-আর নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। এ সময় চাড়ালডাঙ্গা বিওপির বিজিবির টহল দল বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির নজরদারি ও সর্বোচ্চ সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।