পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অর্ধশত
ঢামেক সংবাদদাতা:
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাব এলাকায় ভুখা মিছিলে শিক্ষকদের পানিকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় আহত ৫০ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিকেলে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের সবাই চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ মোস্তাক আহমেদ নামের এক জন জানান, শিক্ষকরা সচিবালয়ের সামনে যাওয়া মাত্রই পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আমাদের অন্তত অর্ধশত আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, আহতদের মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।