মাদরাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৯ হাজার ৪৩৬টি মাদরাসায় গ্রামীণ ফোন লিমিটেডের করপোরেট মোবাইল নম্বর সরবরাহ করেছিলো মাদরাসা শিক্ষা বোর্ড। এই সিম দিয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছিলো। তবে অর্ধেকের বেশি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশনা মানছে না। আর সে কারণে নতুন নির্দেশনা দিয়ে গ্রামীণ ফোন লিমিটেডের করপোরেট মোবাইল নম্বর ব্যবহার মাদরাসাগুলোর জন্য বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল, আলিম ও কামিল মাদরাসাসহ দেশের ৯ হাজার ৪৩৬টি এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরধারী (ইআইআইএন) মাদরাসায় গ্রামীণ গ্রামীণ ফোন লিমিটেডের করপোরেট প্রি-পেইড মোবাইল নম্বর সরবরাহ করা হয়। তবে ৫ হাজার ১১৫টি মাদরাসা নম্বরগুলো নিয়মিত ব্যবহার করেনি।
শিক্ষা বোর্ডের সরবরাহ না করা ৫ হাজার ১১৫টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রামীণ ফোনের করপোরেট নম্বরগুলো ব্যবহারে আবারও নির্দেশনা দিয়ে গত ২৯ জুলাই অফিস আদেশ জারি করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ সই করা অফিস আদেশে গ্রামীণ ফোনের এ সংক্রান্ত একটি পত্রের উল্লেখ করা বলা হয়।
অফিস আদেশে বলা হয়, “মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরধারী (ইআইআইএন) ৯ হাজার ৪৩৬টি মাদরাসায় গ্রামীণ ফোন করপোরেট প্রি-পেইড মোবাইল নম্বর সরবরাহ করা হয়। মোবাইল নম্বর সরবরাহের মূল উদ্দেশ্যে বলা হয়, বোর্ডের সঙ্গে সকল অফিসিয়াল যোগাযোগ, পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও প্রেরণ, বোর্ডের ওটিপি গ্রহণ এবং সব সরকারি অফিস থেকে মাদরাসা প্রধানদের সঙ্গে যোগাযোগ করা। ”
অফিস আদেশে আরও বলা হয়, “দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে ৫ হাজার ১১৫টি মাদরাসা নিয়মিতভাবে এই মোবাইল নম্বরগুলো ব্যবহার হচ্ছে না, যার ফলে জরুরি সময়গুলোতে সমস্যা সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় বোর্ড কর্তৃক সরবরাহ করা এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরধারী (ইআইআইএন) ভিত্তিক করপোরেট সিম (প্রি-পেইড) আবশ্যিকভাবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)