পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো যুবদল নেতা
গাজীপুর সদর উপজেলার এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এক যুবদল নেতা। এমন অভিযোগ উঠেছে ভাওয়ালগড় ইউনিয়নের যুবদল নেতা মামুন শিকদারের বিরুদ্ধে। গত শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া রাজু আহমেদ সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি এবং অভিযুক্ত মামুন শিকদার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
জয়দেবপুর থানার এসআই বাহার আলম জানান, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ সভাপতিকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। পথিমধ্যে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল নেতা মামুন শিকদার পুলিশের গাড়ি থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবিনের স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, যুবদল শাখার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদককে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজু আহমেদকে থানায় নিয়ে আসার সময় জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় যুবদলের নেতাকর্মীরা। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।