পুলিশের এই রাজনীতিকরনের মূলহোতা প্রলয় কুমার জোয়ারদার
রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ থানায় এখন পুলিশের কোনও সদস্য নেই। নিরাপত্তার জন্য আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছেন অনেকে। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মগোপন করেছে।
পুলিশের দায়িত্বশীল আরেক কর্মকর্তা জানান, গুটিকয়েক কর্মকর্তার রাজনৈতিক লেজুরবৃত্তির জন্য পুলিশের এই করুন অবস্থা তৈরি হয়েছে। সেসব কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অধস্থনদের জোর করে সাধারণ ও বিরোধী রাজনৈতিক নেতাদের প্রতি জুলুম ও অত্যাচার করাতো। কেউ হুকুম না মানলে তাকে চাকরি থেকে বরখাস্তসহ কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে দিতে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পুলিশের এই রাজনীতিকরনের মূলহোতা ছিলো বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার। ২৪ ব্যাচের এই কর্মকর্তা ২০০৯ সালে সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে। ২০১২ সালে সে পুলিশ সদর দফতরে এডিশনাল এসপি হয়েও পুলিস সুপার হিসেবে এআইজি আরএন্ডএম হিসেবে দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার থাকার কারণে পুলিশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। তার কথা ছাড়া পুলিশের কারও পদোন্নতি বা পদায়ন হতো না। সে বেছে বেছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করতো।
পুলিশের ২৪ ব্যাচের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে আট বার সুপারসিট (পদোন্নতি বঞ্চিত) করা হয়েছে। প্রত্যেকবার পদোন্নতির তালিকা থেকে নাম কেটে দিয়েছে প্রলয় কুমার জোয়ারদার। অথচ ২০১৬ সালে ১৩৪ নম্বর তালিকায় থেকেও নিজে ২৫ জনের তালিকায় নাম ঢুকিয়ে পদোন্নতি নিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, প্রলয় এমন ক্ষমতাবান হয়েছিলো যে তার ঊর্ধ্বতন কর্মকর্তারও তার রুমে গিয়ে বসে থাকতেন।
পুলিশের আরেক কর্মকর্তা বলেন, সব মিলিয়ে ১০ থেকে ১৫ জন কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীতে থেকেও সরাসরি রাজনৈতিক এজেন্ডা নিয়ে সক্রিয় ছিলো। ভালো পোস্টিং পাওয়ার জন্য অনেকেই তাদের সমীহ করতো এবং তাল মিলিয়ে চলতো। এই ১০-১৫ জন কর্মকর্তার জন্য সবাইকে এখন মাশুল গুনতে হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।