পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
গতকাল রোববার সন্ধ্যার দিকে জুবায়েদের লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সেখানে একটি বাড়িতে তিনি টিউশনি করতেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।