পুরনো ইঞ্জিন-কোচে বাড়ছে দুর্ঘটনা, আয়ুষ্কাল পেরিয়েছে উদ্ধারকারী ট্রেনগুলোও
চলতি বছর দেশের বিভিন্ন স্থানে এমন একাধিক ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, অর্থনৈতিক আয়ু ফুরিয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনগুলোয় যান্ত্রিক ত্রুটি বেশি হচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে রেলওয়েতে পরিচালন জটিলতা বাড়িয়েছে একের পর এক ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা।
বাংলাদেশ রেলওয়ের তথ্যানুযায়ী, দেশে বিদ্যমান ৫১ শতাংশ লোকোমোটিভের (ইঞ্জিন) অর্থনৈতিক আয়ু নেই। একইভাবে আয়ুষ্কাল ফুরিয়েছে ৪১ শতাংশ ক্যারেজ (কোচ) ও ৬২ শতাংশ ওয়াগনের। পুরনো হয়ে যাওয়া এসব ইঞ্জিন, কোচ ও ওয়াগন দিয়ে ট্রেন পরিচালনায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আবার দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারেও লাগছে অতিরিক্ত সময়। এর জন্য দায়ী পুরনো হয়ে যাওয়া উদ্ধারকারী ট্রেন (রিলিফ ক্রেন)। সংস্থাটির বহরে থাকা ৬৩ শতাংশ উদ্ধারকারী ট্রেনেরই ফুরিয়ে গেছে অর্থনৈতিক আয়ু।
ইঞ্জিন, যাত্রীবাহী কোচ, পণ্যবাহী ওয়াগন, ডেমু, লাগেজ ভ্যান ও রিলিফ ক্রেন- ছয় ধরনের রোলিংস্টক রয়েছে রেলে। মোট রোলিংস্টকের পরিমাণ ৬ হাজার ৭১টি। এর মধ্যে অর্থনৈতিক আয়ু ফুরিয়েছে ৩ হাজার ২৪৯টি রোলিংস্টকের। অর্থাৎ রেলের বহরে থাকা প্রায় ৫৪ শতাংশ রোলিংস্টকেরই নেই অর্থনৈতিক আয়ু।
শুধু ইঞ্জিন নয়, যাত্রীবাহী কোচেও নানা ধরনের যান্ত্রিক ত্রুটি থাকায় পরিচালন জটিলতায় পড়ছে রেল। এসব ত্রুটি ঠিক করতে গিয়ে কখনো শিডিউল এলোমেলো হয়ে পড়ছে। আবার কখনো ত্রুটি থাকা কোচ রেখেই ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে যাত্রীরা পড়ছে দুর্ভোগে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, পুরনো রোলিংস্টকের কারণে ট্রেন পরিচালনায় আমরা বেশ জটিলতায় পড়ছি। জটিলতা নিরসনের জন্য একাধিক প্রকল্পের মাধ্যমে ইঞ্জিন, কোচ ও ওয়াগন কেনার উদ্যোগ আমাদের রয়েছে। ক্রয় প্রক্রিয়াধীন থাকা রোলিংস্টক বহরে যোগ হলে আর সমস্যা হবে না।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।