পুঁজিবাজারের হালচাল নিয়ে ভ্রুক্ষেপ নেই কমিশনের
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পুঁজিবাজারে টানা পতনে বিনিয়োগকারীরা পথে বসছেন, ক্ষোভে ফেটে পড়ছেন রাজপথে। চারপাশে আহাজারি ও আস্থার সংকট; অথচ খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের যেন বাজারের এই হালচাল নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। বাজারে টানা পতনে আস্থা যখন তলানিতে, তখন বিস্ময়কর নির্লিপ্ততায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যুক্তরাষ্ট্রে গেছেন জুনিয়র কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে। বাজার-সংশ্লিষ্টদের একাংশ মনে করে, বাজারে আস্থা ফেরানোর জরুরি মুহূর্তে নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তার এই বিদেশ সফর বেশ অস্বস্তিকর।
৫ থেকে ৯ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ৩১তম আসরে ইউএস সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই আমন্ত্রণ জানিয়েছিল।
সাধারণত সহকারী পরিচালক থেকে পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন; যেখানে নির্বাহী পরিচালকদের উপস্থিতি বিরল। এবার যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই প্রশিক্ষণে অংশ নিয়েছেন খোদ শীর্ষ কর্মকর্তা, যা অর্থ মন্ত্রণালয়ের এফআইডি (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) গত ২০ এপ্রিল অনুমোদন দেয়। এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকের এক শীর্ষ নির্বাহী বলেন, ‘এ ধরনের কর্মসূচিতে নির্বাহী পরিচালকদের অংশগ্রহণ যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে চেয়ারম্যানের যাওয়া একেবারে বিস্ময়কর ও অপ্রত্যাশিত। এটা পৃথিবীর কোনো দেশের এসইসির ক্ষেত্রে হয়েছে কি না, তা জানা নেই।’
বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর মতে, কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেওয়া উচিত কর্মকর্তাদের, চেয়ারম্যানের যাওয়া সমীচীন নয়। তবে এতে তার একক দায় নেই। কারণ, সরকারি অনুমোদন ছাড়া তিনি যেতে পারতেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)