পিলখানায় সেনা অভিযানে বাধা দেন তারিক সিদ্দিক
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকা- প্রতিরোধে সেনা অভিযান পরিচালায় বাধা দিয়েছিলো ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। পিলখানায় হত্যাযজ্ঞ প্রতিরোধের চেয়ে প্রধানমন্ত্রীর তৎকালীন বাসভবন যমুনার নিরাপত্তা রক্ষা করা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল। বিডিআর হত্যাকা-ের ঘটনার ১৬ বছর পর অন্তর্র্বতী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দাখিল করা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার শুরু থেকেই মেজর জেনারেল (অব.) তারিক সেনা অভিযান চালানোর বিপক্ষে অবস্থান নিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করার সুযোগ করে দেন। র্যাব যখন পিলখানায় প্রবেশের অনুমতি চায় তখন তিনি (তারিক) এবং মরহুম মেজর জেনারেল আবেদীন (তৎকালীন ডিজি, এসএসএফ) তাতে বাধা দেন। পিলখানার বাইরে সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে তিনি একটি প্যারালাল কমান্ড প্রতিষ্ঠা করেন। পিলখানার হত্যাযজ্ঞ প্রতিরোধের চেয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনার নিরাপত্তা রক্ষা করা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল। তৎকালীন পিএসও এএফডি লে. জেনারেল মুবীনকে তিনি সামরিক অভিযান পরিচালনা না করতে আদেশ দেন। তিনি একাধিকবার টেলিফোনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাবকে নির্দেশ দেন কোনোভাবেই তার ডিভিশন থেকে ট্যাঙ্ক যেন ঢাকায় না আসতে পারে। তিনি একাধিকবার ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজকে সেনা অভিযান পরিচালনা না করার জন্য নির্দেশ দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেজর ওয়াকার পিলখানার গেটের কাছাকাছি চলে আসার পরে তিনি (তারিক) তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করেন। তার নির্দেশেই সেনাবাহিনী পিলখানার গেটের কাছ থেকে তাদের অবস্থান পরিত্যাগ করে পিছনে চলে আসে। হত্যায় জড়িতদের সাধারণ ক্ষমা ঘোষণায়ও তারিক সিদ্দিকের সম্মতি ছিল। তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হয়েও সেনা অফিসারদের হত্যা প্রতিরোধ করতে সেনা অভিযান চালানোর ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীকে কোনোরকম উপদেশ দিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়নি। তিনি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)