পিরামিড নির্মাণের রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
মিশরের গিজার পিরামিড কিভাবে নির্মিত হয়েছিলো, তা নিয়ে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন। এবার এক নতুন গবেষণায় দাবি করা হয়েছে, পিরামিড সম্ভবত পুলি (চাকার মতো যন্ত্র) ও কাউন্টারওয়েট পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছিলো। গবেষকদের ধারণা, এই পদ্ধতিতে তুলনামূলকভাবে দ্রুত বিশাল কাঠামো নির্মাণ করা সম্ভব হয়েছিলো।
গবেষণাটি বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। নিউইয়র্কের ওয়েইল কর্নেল মেডিসিনের গবেষক ডা. সাইমন-এর নেতৃত্বে এই গবেষণা করা হয়। সে জানায়, পিরামিডের গঠন ও পাথরের বিন্যাস বিশ্লেষণ করেই এই তত্ত্ব উপস্থাপন করা হয়েছে। তার মতে, এই পদ্ধতি বাস্তবসম্মত এবং এর মাধ্যমে কিভাবে এত দ্রুত পিরামিড তৈরি সম্ভব হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যায়।
পিরামিডে প্রায় ২৩ লাখ চুনাপাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। সবচেয়ে ছোট ব্লকের ওজন প্রায় ২ টন, আর সবচেয়ে বড় ব্লকের ওজন ৬০ টনেরও বেশি। গবেষকদের হিসাব অনুযায়ী, পুরো পিরামিড নির্মাণে প্রায় ২০ বছর সময় লেগেছিলো। গড় হিসাবে প্রতি এক মিনিটে একটি ব্লক বসানো হয়েছে বলে ধারণা করা হয়।
আগের গবেষণায় বলা হয়েছিলো, পিরামিড তৈরি করা হয়েছে বাইরের র্যাম্প (ঢালু রাস্তা) ব্যবহার করে এবং নিচ থেকে ওপরের দিকে স্তরে স্তরে। তবে নতুন গবেষণায় বলা হয়েছে, শুধু এই সহজ পদ্ধতিতে এত ভারী পাথর দ্রুত উপরের দিকে তোলা সম্ভব নয়।
নতুন তত্ত্ব অনুযায়ী, পিরামিডের ভেতরে ঢালু পথ ব্যবহার করে কাউন্টারওয়েট চালিত পুলি ব্যবস্থার মাধ্যমে পাথর তোলা হতো। এতে ভারী পাথর উপরের স্তরে তুলতে বেশি শক্তি ও নির্ভুলতা পাওয়া যেতো। এই পদ্ধতিতে পিরামিড ভেতর থেকে বাইরে দিকে তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষকরা পিরামিডের ভেতরের গ্র্যান্ড গ্যালারি ও অ্যাসেন্ডিং প্যাসেজ (উর্ধ্বমুখী পথ) বিশ্লেষণ করে এই ধারণা দেন। তারা মনে করেন, এগুলো ছিলো অভ্যন্তরীণ ঢালু পথ, যেখানে কাউন্টারওয়েট ও সেøজ (ভারী জিনিস টানার যান) চলাচল করতো। গ্র্যান্ড গ্যালারির দেয়ালে মসৃণতা ও ঘষার চিহ্ন দেখে তারা মনে করে, এখানে মানুষের পায়ের চেয়ে ভারী সেøজ চলাচলের প্রমাণ বেশি।
এ ছাড়া গবেষকরা অ্যান্টিচেম্বার (ছোট গ্রানাইট কক্ষ) নিয়েও নতুন ব্যাখ্যা দিয়েছে। আগে মনে করা হতো, এই কক্ষটি কবর লুটকারীদের ঠেকাতে নিরাপত্তা গ্রিল বসানোর জন্য ব্যবহৃত হতো। নতুন গবেষণায় এই ধারণা নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট নতুন ব্যবহার বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












