রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

পিতল বা তামার পাত্রের খাদ্য/পানীয়ের উপকারিতা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১২:৪৩
পিতল বা তামার পাত্রের খাদ্য/পানীয়ের উপকারিতা

১. শরীরের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ: সাধারণভাবে কপার শরীরের জন্য অত্যন্ত অপরিহার্য একটি উপাদান তবে অল্প পরিমাণে প্রয়োজন হয়। এই উপাদানটি জিঙ্ক, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। যদিও বিভিন্ন প্রকার খাদ্যে কপার খনিজটি বিদ্যমান থাকে তবে পিতল/তামার পাত্র ব্যবহারের মাধ্যমে এ উপাদানটি পূরণ করা সম্ভব।

২. অ্যানিমিয়ার প্রকোপ কমায়: তামা শরীরের ভিটামিন এবং আমাইনো অ্যাসিডগুলোকে কার্যকর করতে সাহায্য করে এবং শরীরের বাকি সব কাজকর্ম ঠিক রাখে। যেমন- শরীরের কিছু এনজাইম আছে যা তামার উপর নির্ভরশীল এবং শরীরের আয়রনকে রক্তকণিকায় পৌঁছে দেয়। তাই শরীরে তামার পরিমাণের ঘাটতি হলে অ্যানিমিয়া দেখা দেয়। কিন্তু নিয়মিত পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণ করার ফলে একদিকে যেমন কোষের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি আয়রনের শোষণ হারও বেড়ে যেতে শুরু করে। ফলে লোহিত রক্ত কণিকার উৎপাদন এত মাত্রায় বেড়ে যায় যে অ্যানিমিয়ার প্রকোপ থেকে শরীরকে রক্ষা করতে সহায়ক হয়।

৩. হজম ক্ষমতার উন্নতি ঘটায়: পিতল/তামায় এমন কিছু গুণ রয়েছে, যা পাকস্থলীতে উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে। সেই সঙ্গে ই.কোলাই এবং এস.অরিয়াসের মতো ব্যাকটেরিয়াও ধারে কাছে ঘেঁষতে পারে না। ফলে এটি পেটের প্রদাহ, আলসার, বদহজমের সেরা ওষুধ হিসেবে কাজ করে। এছাড়াও পাকস্থলীতে জমে থাকা ক্ষতিকর টক্সিন (দূষিত পদার্থ) বের করে দেয়ার পাশাপাশি লিভার এবং কিডনির কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করে।

৪. ওজন হ্রাসে সহায়ক: পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণ করার ফলে একদিকে যেমন হজম ক্ষমতার উন্নতি ঘটে, তেমনি শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিও অপসারণ করতে সহায়তা করে। ফলে স্বাভাবিকভাবেই মেদ কমতে থাকে। তাই স্থূলতা দূর করতেও পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে।

৫. কর্কট রোগ (ক্যান্সার) নিরাময়ে সহায়ক: অ্যান্টিঅক্সিডেন্ট হলো ক্যান্সার বিরোধী। তাই শরীরে যত অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়তে থাকবে, কর্কট রোগ তত দূরে পালাবে। পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণের ফলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তামা শরীরে প্রবেশ করে। যা শরীরের ফ্রি রেডিক্যালসের সঙ্গে লড়াই করে শরীরে থেকে বের করে দেয়ার পাশাপাশি নতুন কোষ গঠনে সাহায্য করে ও যথাযথভাবে কোষ বিভাজনে সহায়ক ভূমিকা পালন করে। ফলশ্রুতিতে দেহেভ্যন্তরে কোষের অস্বাভাবিক বিভাজন হয়ে ক্যান্সার কোষের জন্ম নেওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়।

৬. দ্রুত ক্ষত নিরাময়ে সহায়ক: ব্যাকটেরিয়ানাশক উপাদান সমৃদ্ধ থাকার কারণে শরীরে তামার পরিমাণ যত বাড়তে থাকে, তত দ্রুত ক্ষতও সারাতে শুরু করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে একাধিক রোগ আক্রমণের প্রকোপ একেবারে কমে যায়।

৭. রক্তচাপ নিয়ন্ত্রণ করে: তামা হৃৎপিন্ডের জন্য উপকারী একটি উপাদান। এক গবেষণা অনুসারে কপার বা তামা হার্ট অ্যাটাক, কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো ঘাতক ব্যাধিকে একেবারে ধারে কাছে ঘেঁষতে দেয় না। ফলে দৈনন্দিন জীবনযাপনও সুন্দর হয়ে ওঠে।

৮. মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়: নিয়মিত পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণের ফলে শরীরের তামার ঘাটতি দূর হয়। মূলত মস্তিষ্ককে সজীব রাখতে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে কপার বা তামা। যার প্রভাবে মস্তিষ্কে থাকা নিউরনের ক্ষমতা এতটা বেড়ে যায় যে মস্তিষ্কের ক্ষমতা বাড়তে থাকে। ফলশ্রুতিতে মস্তিষ্ক দ্রুত কাজ করে এবং স্মৃতিশক্তি বাড়তে থাকে।

৯. আর্থ্রাইটিসের কষ্ট লাঘব করে: এই রোগে আক্রান্ত ব্যক্তির সন্ধিস্থল ফুলে যায় ও প্রদাহ সৃষ্টি হয়। ফলে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়ে যায়। কিন্তু নিয়মিত পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণের মাধ্যমে এ কষ্ট লাঘব করা যায়। কেননা তামায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি বা প্রদাহনাশক গুণ, যা আর্থ্রাইটিসের যন্ত্রণা শুধু নয়, শরীরের যে কোনও প্রদাহ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, তামায় এমন কিছু উপাদান আছে যা হাড়ের গঠন মজবুত করতে দারুন কাজে আসে। তাই চল্লিশোর্ধ মহিলাদের নিয়মিতভাবেই পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণের অভ্যাস করা উচিত। কারণ নানা কারণে বেশিরভাগ মহিলাদের শরীরেই ক্যালসিয়ামের ঘাটতি থাকে। ফলে এক সময় গিয়ে আর্থ্রাইটিসের মতো হাঙের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

১০. ত্বকে বয়সের ছাপ রোধ করে: পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণের ফলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেড়ে যাওয়ার কারণে টক্সিক উপাদানগুলো শরীরের আর কোনও ক্ষতি করতে পারে না, বরং শরীর থেকে বের হয়ে যায়। ফলে খাতায় কলমে বয়স বাড়লেও ত্বক এবং দেহের উপর এর কোনও চাপ পড়েনা। অর্থাৎ ত্বকের উপর বলিরেখা বা বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

১১. ত্বকের সৌন্দর্য বাড়ে: তামা, ত্বকের অভ্যন্তরে মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে ত্বকের স্থিতিস্থাপকতার উন্নতি ঘটায় ও শরীরের স্বাভাবিক খয়েরী রঙ ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায় এবং নানা ধরনের চর্ম রোগ প্রতিরোধে সাহায্য করে। সেই সঙ্গে মুখমন্ডল বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। পর্যাপ্ত পরিমাণ তামা চুল, ত্বকের স্বাভাবিক রঙ এবং গড়ন ধরে রাখতে সাহায্য করে।
তামা শরীরে কপার পেপ্টাইড নামক এক যৌগ তৈরি করে যা প্রোটিনকে শরীরের যথাস্থানে পৌঁছাতে সাহায্য করে, যেটি ত্বক, চুল এবং গোশতপেশীর ক্ষতিপূরণে খুব কার্যকর। তামা কোলাজেন তৈরিতেও সাহায্য করে যা ত্বকের যৌবন ধরে রাখে এবং বলিরেখা দূর করে।

১২. থাইরয়েডিসমের সমাধান: স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, যাদের শরীরে কপারের ঘাটতি থাকে, তারাই মূলত থাইরয়েড সমস্যায় ভোগে। তাই তামা থাইরয়েড ব্যালান্স করতে সাহায্য করে এবং হাইপো বা হাইপার থাইরয়েডিসমের জন্য খুব কার্যকর। সুতরাং পিতল/তামার পাত্রে খাদ্য/পানীয় গ্রহণ এই সমস্যার সমাধান।

তামার পাত্র পরিষ্কার করার উপায়: তামার পাত্র পরিষ্কার করার কয়েকটি সহজ উপায় আছে।

১. লবণ ও লেবু, ২. লবণ ও সিরকা,
৩. লবণ ও বেকিং সোডা ৪. বেকিং সোডা ও লেবু/সিরকা

১. লবণ ও লেবু : একটি পাত্রে অল্প লবণ নিয়ে একটি লেবু কেটে তাতে ডোবাতে হবে। এবারে লেবুটি ঘষে ঘষে ও মাঝে মাঝে চাপ দিয়ে একটু করে লেবুর রস বের করে তামার পাত্রটির পুরো অংশে লাগাতে হবে। লবণ এখানে স্ক্রাবারের কাজ করে। হয়ে গেলে পুরো পাত্রটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

২. লবণ ও সিরকা: লেবুর পরিবর্তে সিরকাও ব্যবহার করা যেতে পারে। এক চামচ লবণ ২ চামচ সিরকায় গুলে নিয়ে একটি তুলা বা সুতির কাপড় দিয়ে গোটা তামার পাত্রে লাগাতে হবে যতক্ষণ না দাগগুলো পুরোপুরি চলে যাচ্ছে। এরপরে ধুয়ে ভাল করে সুতির কাপড় দিয়ে শুকনো করে মুছে নিতে হবে। তামার পাত্র শুকনো না রাখলে পানির জন্য গায়ে দাগ হয়ে যায়। তাই প্রতিবার ধোয়ার পরে শুকনা কাপড় দিয়ে অবশ্যই মুছে নিতে হবে।

৩. লবণ ও বেকিং সোডা: লেবু বা সিরকার পরিবর্তে বেকিং সোডা দিয়েও তামার পাত্র ভাল পরিষ্কার করা যায়।

৪. বেকিং সোডা ও লেবু/সিরকা: লবণের পরিবর্তে বেকিং সোডা ও লেবু বা সিরকা দিয়ে উপরোক্ত প্রক্রিয়া অবলম্বন করলে একই ফল পাওয়া যায়।
-আহমদ হুসাইন

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১০ ঘণ্টা আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬