পিআর মানে ‘পাবলিক রিলেশন’-সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে উল্লেখ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।
তিনি বলে, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, যা জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাংবাদিকদের সালাহউদ্দিন এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। এটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে। অস্থির অবস্থা থাকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।