পায়রার মতো স্বপ্নভঙ্গ হতে পারে মাতারবাড়ীরও
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৫৭ হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এ প্রকল্পের মাধ্যমে খনন করা হয়েছে ১৪.৩ কিলোমিটার নৌ-চ্যানেল। ২০২৩ সালে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলেও তা থেকে জাতীয় গ্রিডে প্রত্যাশিত বিদ্যুৎ যোগ হচ্ছে না। অন্যদিকে নৌ-চ্যানেল রক্ষণাবেক্ষণে প্রতি বছর মোটা অংকের অর্থ খরচ হচ্ছে। এমন বাস্তবতা সামনে রেখে কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ী এলাকা ঘিরে ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার।
মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাব্যতা সম্পর্কে অনলাইন পেজে দাবি করে লিখেছে, মহেশখালীর পক্ষে একটা মডার্ন পোর্ট সিটি হওয়া সম্ভব। ভিয়েতনাম যদি হো চি মিন সিটিকে একদম বদলে ফেলতে পারে তাহলে আমরা পারব না কেন? স্বীকার করছি, খুব কঠিন কাজ।
দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন না আনলে মাতারবাড়ীর মতো প্রকল্পের সুফল পাওয়া যাবে না বলে মনে করেন অবকাঠামো বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল হক। তিনি বলেন, সরকারের বড় বড় পরিকল্পনা কেবল আশাবাদী চিন্তা বলে মনে করি। মাতারবাড়ীর আগে পায়রা গভীর সমুদ্রবন্দর, ঢাকা-মাওয়া দ্রুতগতির বিশেষ সড়ক এবং পদ্মা সেতুর মতো প্রকল্পে এমন স্বপ্ন দেখানো হয়েছিল। এ রকম স্বপ্নের কথা যারা বলেন, তারা আমাদের দেশকে ঠিকমতো চেনেন না। শুধু বড় বড় বাড়ি বানালেই কোনো জায়গা সিঙ্গাপুরের মতো হয়ে যায় না। তেজগাঁওকেও একসময় সিঙ্গাপুরের মতো বানানোর কথা বলা হয়েছিল। কিন্তু সিঙ্গাপুরের আসল বৈশিষ্ট্য আসলে কী? তা হলো সেখানকার কর্মঠ, চৌকস ও দুর্নীতিহীন শাসন ব্যবস্থা। আমাদের এখানে শাসন ব্যবস্থা ভালো না। তাহলে শুধু দালানকোঠা বানিয়ে কী লাভ হবে? এতে কোনো উন্নতিই টেকসই ও দীর্ঘস্থায়ী হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)