পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সেনাবাহিনী - ক্যাম্প ঠেকাতে নারী-শিশুকে ‘মানবঢাল’ বানায় ইউপিডিএফ সন্ত্রাসীরা
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
খাগড়াছড়ি সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তাব্যক্তিদের নীতিগত অস্পষ্টতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাহাড়ে নানা অপকর্ম ঘটিয়ে চলেছে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
গত সেপ্টেম্বর মাসে তাদের গুলিতে তিনজন নিহত হওয়ার পর নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী। এতে নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে ইউপিডিএফের। শুরু করেছে টালবাহানা। সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে তারা। এ ক্ষেত্রে পরিকল্পিতভাবে নারী ও শিশুদেরকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে সেনাবাহিনীর সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তবে এসব অপতৎপরতা রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সেনাবাহিনী।
জানা গেছে, ইতোমধ্যে সরকারি খাসজমিতেও অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনে বাধা দিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা। প্রশাসনের হাতে সরকারি গেজেট থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় স্বার্থে নেয়া সেনা পদক্ষেপে নীতিনির্ধারকদের নীরবতা নিরাপত্তা মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
খাগড়াছড়ির লক্ষ¥ীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের আর্য কল্যাণ বনবিহার এলাকায় অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয় সেনাবাহিনী। কিন্তু ইউপিডিএফ সমর্থিত একাংশ দাবি করে, জায়গাটি বনবিহারের সম্পত্তি। এই অজুহাতে তারা সেনাবাহিনীর কার্যক্রমে বাধা দেয় এবং নারী-শিশুকে সামনে রেখে মানবঢাল তৈরি করে।
কিন্তু স্থানীয় প্রশাসন জানায়, বিতর্কিত জমিটি ১৯৩৪ সালের কলকাতা গেজেট অনুযায়ী রাষ্ট্রীয় খাসজমি।
প্রশাসনিক সূত্রে জানা যায়, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা ধর্মীয় প্রতিষ্ঠান ওই জমির মালিকানা বা দখলের অনুমতি পায়নি। সরকারি নথিতে এটি একান্তভাবে রাষ্ট্রীয় সম্পত্তি। কিন্তু ইউপিডিএফ ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সেনাবাহিনীর রাষ্ট্রীয় কর্মকা-ে বাধা দিচ্ছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এটি রাষ্ট্রীয় ইস্যু। সরকারি নথি অনুযায়ী জায়গাটি খাসজমি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কয়েক দিনের মধ্যেই ফলাফল জানা যাবে।
পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত ২৪ পদাতিক ডিভিশনের একজন সিনিয়র সেনা কর্মকর্তা বলেন, আমাদের হাতে অস্ত্র আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইউপিডিএফের মতো সন্ত্রাসী সংগঠনগুলো মাঠে আধিপত্য বিস্তার করছে। এতে পাহাড়ে শান্তি বিনষ্ট হচ্ছে। পাহাড়ের শান্তি ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিসরে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে বিলম্ব হলে বড় খেসারত দিতে হতে পারে দেশকে।
সেনা সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অজ্ঞাত কারণবশত পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা বা নিরাপত্তা নীতিমালা নিয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়া হয়নি। এতে সেনাসদস্যদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্র বলছে, পাহাড়ে সেনা টহল ও প্রশাসনিক কার্যক্রম বাড়লেই ইউপিডিএফ ধর্ম ও জাতিগত পরিচয়ের মুখোশ পরে মাঠে নামে। প্রশাসন ও সেনাকে বিব্রত করে তাদের নিজেদের আধিপত্য টিকিয়ে রাখে। বর্তমানে বার্মাছড়ি ও আশপাশের গ্রামগুলোতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
পার্বত্য চট্টগ্রামে সার্বিক কর্মকা-ে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে চলেছে সেনাবাহিনী।
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ¥ীছড়ি জোনের কমান্ডার লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, ২৪ অক্টোবর সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে মানুষ জড়ো করে মিছিল করেছিলো। এরপর একটি স্মারকলিপি দেয়া হয়, যা ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সুবিবেচনায় নিয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, স্থানীয়দের অসুবিধা হয়, এমন কিছু সেনাবাহিনী করবে না। তবে এলাকায় যদি কোনো অপরাধমূলক কর্মকা- ঘটে তাহলে তা দমন করতে হার্ড লাইনে যাবে সেনাবাহিনী। কোনো অস্ত্রধারী গোষ্ঠী যদি পাহাড়কে অশান্ত করতে চায় তবে তা চরম ভুল হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












