পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেনের সেনারা
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১০ জুন, ২০২৩ খ্রি:, ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
রুশ সেনাদের হটাতে কয়েকদিন আগে পূর্ব দিকের অঞ্চলগুলোতে হামলা চালানো শুরু করে ইউক্রেন।
তবে যুক্তরাষ্ট্রের দু’জন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, এ হামলা চালাতে গিয়ে রুশ বাহিনীর ‘শক্তিশালী প্রতিরোধের’ মুখে পড়েছিলো ইউক্রেনীয় সেনারা। এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এছাড়া হারিয়েছে মার্কিনিদের পাঠানো সাঁজোয়া যানও।
দীর্ঘ অপেক্ষা ও প্রস্তুতির পর রাশিয়ানদের প্রতিরোধ ভাঙতে এ অভিযান শুরু করে ইউক্রেন। আগেই ধারণা করা হয়েছিল, এ বিষয়টি ইউক্রেনীয়দের জন্য কঠিন হবে। কিন্তু রুশ সেনারা যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে সেটি ‘ধারণারও বাইরে’ বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
ইউক্রেনকে আরও শক্তি যোগাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অংকের সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ হবে ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি এবং এর মাধ্যমে ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে পারবে।
গতকাল জুমুয়াবার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২০০ কোটি ডলারের বেশি মূল্যের একটি নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করবে বলে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। জুমুয়াবার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)