পালিয়ে শেখ হাসিনা রাজনীতিতে নিকৃষ্ট নজির স্থাপন করেছে -নয়ন
বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধান নির্লজ্জের মতো নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়নি জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, পালিয়ে গিয়ে শেখ হাসিনা রাজনীতিতে নিকৃষ্ট নজির স্থাপন করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন নয়ন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন, আপনাদের নেত্রী তো নাই, আপনাদের রেখে পালিয়ে গেছে। আপনারা এখন তার ষড়যন্ত্রে দেশে দাঙ্গা-হাঙ্গামা করে কী করবেন?
তিনি বলেন, এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে সফলতা বা স্বাধীনতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, বিগত ১৫ বছরে হওয়া সকল গুম, খুন ও হত্যাকা-ের বিচার এবং শাস্তি নিশ্চিত করব। শাস্তি না পর্যন্ত বিচারের দাবিতে মাঠে থাকারও ঘোষণা দেন তিনি।
এ সময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েও ক্ষমতায় টিকতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নেতাকর্মীদের কথা চিন্তা না করে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে কর্মীদের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উস্কানি দিচ্ছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।