পার্শবর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
আমাদেরপার্শবর্তী কোনো দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, এ বছর কুরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে চাহিদা প্রায় এক কোটি এক লাখ। ফলে কুরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে কুরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেটি আমাদের সবার খেয়াল রাখতে হবে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিজিবিসহ প্রশাসনের সব পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। পরে গরুর হাট ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দিতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি পশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কুরবানিকে কেন্দ্র করে ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক খামারি ও সাধারণ মানুষ যারা যতœ করে পশু লালন-পালন করেন, তারা যেন নির্বিঘেœ পশু বিক্রি করতে পারেন, সেজন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিন কাজ করছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।