পাবনায় আগুনে পুড়ল তেল পাম্পসহ চার দোকান
পাবনার আটঘরিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মিনি তেল পাম্পসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমারগাড়ি বাজারের তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা করছেন। তার একটি মিনি তেল পাম্প রয়েছে। ঘটনার সময় ওই পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। এ সময় পাইপ জোড়া লাগানোর মুহূর্তে হঠাৎ স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার যৌথ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার নুরুল ইসলাম বাবু জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডে একটি মিনি তেল পাম্প ও পাশের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মিনি তেল পাম্পের মালিক তোরাব আলী ভূঁইয়া বলেন, আগুনে আমার ক্ষতি হয়ে গেল। তেল আনলোডের সময় হঠাৎ কীভাবে যে আগুন ধরে গেল, সব শেষ হয়ে গেছে। আগুনে আমার অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ দফা দাবিতে রাজপথে নামলেন কাজীরা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেয়ায়, ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপির গলায় রামদা ধরে জমি লিখে নেয়ার অভিযোগ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরি চাহার শোম্বা শরীফ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের সংকটে বেড়েছে লোডশেডিং
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদিবাসী’ স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রামের ওপর অধিকার হারাবে বাংলাদেশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি তেল আমদানি-বিক্রি সবার জন্য উন্মুক্ত হচ্ছে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাড়িবোমা হামলায় লিবিয়ার সামরিক গোয়েন্দা প্রধান নিহত
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভারে ৪ তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ককটেল উদ্ধার
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)