পানি সংরক্ষণের ব্যবস্থা যুক্ত করে পুনর্বিন্যাস হচ্ছে তিস্তা মেগা প্রকল্প
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের উত্তরাঞ্চলের দীর্ঘমেয়াদি পানি সংকট মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প নতুন করে পুনর্বিন্যাস করা হচ্ছে। বন্যা ও নদীভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি এবার এই প্রকল্পে পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা যুক্ত করা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে আরও কার্যকর ও সমন্বিত একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এই পুনর্বিন্যাস করা হচ্ছে। এ কারণে নতুন ব্যবস্থা যুক্ত করে প্রকল্পটি পুনর্গঠন করতে কিছুটা সময় লাগছে। সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
যৌথ নদী কমিশনের (জেআরসি) উপদেষ্টা হিসেবে ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে প্রকল্পে তিস্তা নদীর প্রস্থ প্রায় ৮০০ মিটারের মধ্যে সীমিত রাখা, ড্রেজিংয়ের মাধ্যমে গভীরতা বৃদ্ধি এবং নদীতীর সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধকেন্দ্রিক। তবে প্রধানমন্ত্রী তিস্তা মেগা প্রকল্প নিয়ে আলোচনায় শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের ব্যবস্থা রাখার বিষয়ে জোর দিয়েছেন।
তিস্তা অববাহিকায় নদীভাঙন ও বন্যা বড় সমস্যা হলেও শুষ্ক মৌসুমে সেখানে পানির তীব্র সংকট দেখা দেয়। আগের পরিকল্পনায় পদ্মা ব্যারাজের মতো পানি সংরক্ষণের কার্যকর কোনো ব্যবস্থা রাখা হয়নি। প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন, পদ্মা ব্যারাজে বর্ষাকালে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে তিস্তার ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা কেন থাকবে না। এই নির্দেশনার আলোকেই প্রকল্পে পানি সংরক্ষণ ও ব্যবহারের নতুন ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওরে কৃষকের যন্ত্রণা ‘অপরিকল্পিত বাঁধ’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন-বিআইএন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্যের
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কোথায় যাবে আপনার ১০০ টাকা?
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো খাইয়া-পইরা ভালো থাকমু’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বীর যোদ্ধাদের এই অস্ত্রগুলোই দখলদারদের ভিত কাঁপিয়ে দেয়
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কোথায় যাবে আপনার ১০০ টাকা?
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাওরে কৃষকের যন্ত্রণা ‘অপরিকল্পিত বাঁধ’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)