তা’লীমুল মাসায়িল (১৯)
পানি পাওয়া সত্ত্বেও যেসব ক্ষেত্রে তাইয়াম্মুম জায়িয
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
১. মসজিদে প্রবেশ করার জন্য,
২. পবিত্র কুরআন শরীফ মুখস্থ পড়া ও লিখার জন্য,
৩. দ্বীনি ইলম শিক্ষা দিতে বা শিক্ষা করতে,
৪. কবর যিয়ারত করতে,
৫. রোগীকে দেখতে,
৬. মৃত্যু ব্যক্তিকে দাফন করতে,
৭. সালাম দেয়া ও তার জাওয়াব দেয়ার জন্য,
৮. ঘুমের জন্য ও ঘুম থেকে উঠে,
৯. নাপাক অবস্থায় কোনো কিছু খেতে,
১০. নির্জনবাসের জন্য,
১১. মৌখিক খুতবা পড়ার জন্য,
১২. ছাফা-মারওয়া দৌড়াতে,
১৩. উটের গোশত খাওয়ার পর ইত্যাদি কাজে পানি থাকা সত্ত্বে¡ও তাইয়াম্মুম জায়িয।
তাইয়াম্মুম ভঙ্গের কারণসমূহ
১. যে সকল কারণে অজু ভঙ্গ হয় সেসকল কারণে তাইয়াম্মুমও ভঙ্গ হয়ে যায়। তাছাড়া পানি পাওয়া গেলে এবং উহা ব্যবহার করতে সক্ষম হলে তাইয়াম্মুম ভঙ্গ হয়ে যায়। যদি কারো গোসল ফরয হয়, তবে গোসল ও অজু উভয়ের জন্য একবার তাইয়াম্মুমই যথেষ্ট। অজু ও গোসল উভয়ের জন্য পৃথক পৃথক নিয়ত করে দু’বার তাইয়াম্মুম করা আবশ্যক নয়।
২. গোসলের পরিবর্তে তাইয়াম্মুম করা হলে, যে সমস্ত কারণে গোসল নষ্ট হয়ে যায়, সে সমস্ত কারণে উক্ত তাইয়াম্মুমও নষ্ট হয়ে যাবে।
৩. যদি অজু, গোসল উভয়ের জন্য তাইয়াম্মুম করে থাকে, অতঃপর অজু নষ্টকারী কোনো কারণ পাওয়া গেলো, তবে অজুর তাইয়াম্মুম নষ্ট হবে, কিন্তু গোসলের তাইয়াম্মুম নষ্ট হবে না। এ ক্ষেত্রে অজুর পরিমাণ পানি পেলে অজু করে নিতে হবে।
৪. অজু-গোসল উভয়ের জন্য পানি পাওয়া গেলে, অজু-গোসল উভয়ের তাইয়াম্মুমই নষ্ট হয়ে যাবে।
৫. যে সমস্ত ওজরে তাইয়াম্মুম মুবাহ হয়েছিলো, সে সমস্ত ওজর দূরীভুত হয়ে গেলে তাইয়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)