পানির মশক ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (২)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا قَالَتْ دَخَلْتُ عَلَى اُمِّ الْـمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ ـ وَالنَّاسُ يُصَلُّونَ قُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ بِرَأْسِهَا إِلَى السَّمَاءِ. فَقُلْتُ آيَةٌ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَىْ نَعَمْ. قَالَتْ فَأَطَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِدًّا حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ وَإِلَى جَنْبِي قِرْبَةٌ فِيهَا مَاءٌ فَفَتَحْتُهَا فَجَعَلْتُ أَصُبُّ مِنْهَا عَلَى رَأْسِي، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ.
অর্থ: হযরত আসমা বিনতে আবূ বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (একদিন) সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার নিকট গেলাম। লোকজন তখন নামায আদায় করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, লোকদের কী হয়েছে? তখন তিনি মহাসম্মানিত মাথা মুবারক দিয়ে আকাশের দিকে ইঙ্গিত মুবারক করলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি কোন নিদর্শন? তিনি মহাসম্মানিত মাথা মুবারক দিয়ে ইঙ্গিত করে, হ্যাঁ বললেন। (এরপর আমিও উনাদের সঙ্গে নামাযে যোগ দিলাম) অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নামায মুবারক এত দীর্ঘায়িত করলেন যে, আমি প্রায় অজ্ঞান হতে যাচ্ছিলাম। আমার পার্শ্বেই একটি চামড়ার মশকে পানি রাখা ছিল। আমি সেটা খুললাম এবং আমার মাথায় পানি দিতে লাগলাম। অতঃপর যখন সূর্য উজ্জ্বল হয়ে উঠলো তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নামায মুবারক সমাপ্ত করলেন এবং লোকজনের উদ্দেশ্যে মহাসম্মানিত খুতবা মুবারক দিলেন। (বুখারী শরীফ: পবিত্র হাদীছ শরীফ নং: ৯২২)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ সমূহ থেকে সুস্পষ্ট হলো যে, পানির মশক ব্যবহার করা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মহাসম্মানিত সুন্নত মুবারক। কাজেই, সকলের জন্য আবশ্যক হলো, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার নিয়ামত মুবারক হাছিলের লক্ষ্যে সুন্নতী মশক ব্যবহার করা।
যাতে করে বান্দা-বান্দী, উম্মত মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের মাধ্যমে সহজেই সেই রহমত-বরকত মুবারক লাভ করতে পারে, সেজন্য খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রহমাতুল্লিল আলামীন, মুত্বহ্হার, মুত্বহ্হির, নূরে মুকাররাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা মুবারক করেছেন, “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”। যার মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া হচ্ছে যাবতীয় মহাসম্মানিত সুন্নতী বিষয় সমূহ।
কাজেই সকলের জন্য আবশ্যক হলো, সকল প্রকার সুন্নত মুবারক সম্পর্কে জেনে-শুনে, মনে রেখে আমলে বাস্তবায়ন করা। মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…