পাকিস্তান কি সৌদিকে পরমাণু অস্ত্র দিচ্ছে? খোলাসা করলেন প্রতিরক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদিতে যাচ্ছে কি না- এমন গুঞ্জনের জবাব দিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি স্পষ্টভাবে বলেন, চুক্তির আওতায় কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করা হচ্ছে না। আমরা একটি দায়িত্বশীল জাতি।
গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি-তে সই করেন। এই চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।
চুক্তিটি ইসরায়েলের কাতার হামলার মাত্র এক সপ্তাহ পর স্বাক্ষরিত হওয়ায় আন্তর্জাতিক মহলে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও এতে জড়িত থাকতে পারে। এ প্রসঙ্গেই ব্রিটিশ সাংবাদিক মেহেদী হাসানের এক সাক্ষাৎকারে মুখ খোলেন খাজা আসিফ।
তিনি জানান, চুক্তিটি কোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয়, বরং দীর্ঘদিনের আলোচনার পর সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তার ভাষায়, আগে সম্পর্ক কিছুটা লেনদেননির্ভর ছিল, এখন তা আনুষ্ঠানিকভাবে দৃঢ় হলো।
যখন সরাসরি প্রশ্ন করা হয়- সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক ছাতার সুরক্ষায় রয়েছে? জবাবে আসিফ বলেন, সৌদির সঙ্গে আমাদের পাঁচ-ছয় দশকের প্রতিরক্ষা সম্পর্ক। অতীতে চার-পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল, এখনো সামরিক উপস্থিতি আছে।
তবে পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় তিনি যেতে রাজি হননি। সংক্ষেপে বলেন, প্রতিরক্ষা চুক্তি সাধারণত প্রকাশ্যে বিশ্লেষণ করা হয় না।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।