পাকিস্তান ও ৭টি মুসলিম দেশ গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নিন্দা জানিয়েছে
সৌদি আরব, তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের বিষয়ে উত্থাপিত বক্তব্য ও পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে জোরপূর্বক বিতাড়নের যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের ওপর সরাসরি হুমকি।
দেশগুলো ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বহিষ্কারের যেকোনো পরিকল্পনা বা প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সতর্ক করেছে, এ ধরনের বক্তব্য যদি সরকারি নীতি বা বাস্তব পদক্ষেপে পরিণত হয়, তাহলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা ফিলিস্তিনি ভূখ-ের একটি অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ।
দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে-অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ের ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা এবং নতুন বসতি স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলা নিশ্চিত করতে হবে।
পাকিস্তান ও সাতটি মুসলিম দেশের এই যৌথ অবস্থান এমন সময়ে এসেছে, যখন গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনিদের স্থানান্তরসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা আঞ্চলিক পরিস্থিতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
পাকিস্তান এই অবস্থানের মাধ্যমে আবারও ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন এবং যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।