পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় একটি সেনা ক্যাম্পে হামলা প্রতিহত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী নয়জন সন্ত্রাসীকে হত্যা করেছে। গত জুমুয়াবার (১৫) দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র আরও জানায়, সংঘর্ষ চলাকালে চারজন নিরাপত্তা কর্মীও শহীদ হয়েছেন। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নাম ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে বিস্ফোরক নিয়ে ক্যাম্পে হামলা চালায় এবং গুলি চালাতে চালাতে একটি গেট দিয়ে ক্যাম্পটি ধ্বংস করার চেষ্টা করে।
কিন্তু নিরাপত্তা বাহিনী সময়মতো ও কার্যকরভাবে জবাব দেওয়ায় তারা তাদের হামলার পরিকল্পনায় ব্যর্থ হয়। সংঘর্ষে ৯ সন্ত্রাসী নিহত এবং ৪ সেনা শহীদ হয়েছেন।
এক বিবৃতিতে টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।
খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশসহ নয়জন নিহত হওয়ার মাত্র তিন দিন পর এ হামলা হলো। ওই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
এর আগে, গত ৯ মে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী হামলায় ১৫ জন পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)