পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে, নিহত ২০
পাকিস্তানের কারাকোরাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। গত জুমুয়াবার সকালে গিলগিত-বালতিস্তানের দিয়ামির জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ডন অনলাইন জানিয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে কারাকোরাম মহাসড়কের গুনার ফার্ম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
দিয়ামির জেলার উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদীর তীরের কাছাকাছি পড়ে যায়। আহতদের চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিল।
নগর পুলিশের কর্মকর্তা আজমত শাহ বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত ২১ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।