নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৫
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হয়েছে। অপরাধী গোষ্ঠীগুলো তাদের গোপন আস্তানায় সামরিক অভিযানের প্রতিশোধ নিতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার চারটি গ্রামে হামলা চালিয়েছে বলে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর এএফপির।
গত জুমুয়াবার কাতসিনা রাজ্যের চারটি গ্রামে হামলা চালানো হয়। ওই রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসিরু বলেছে, জুমুয়াবার গভীর রাতে সাবুওয়া জেলার উংগুয়ার সারকি, গঙ্গারা, টাফি এবং কোরে গ্রামে দস্যুরা হামলা চালিয়েছে। তারা গ্রামের লোকজনের ওপর গুলি চালিয়েছে।
নাসিরু বলেছে, চার গ্রামে হামলায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই উংগুয়ার সারকি গ্রামের বাসিন্দা। এছাড়া বন্দুকধারীদের হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এবং বেশ কয়েকজনকে অপরাধীরা অপহরণ করে নিয়ে গেছে।
হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করার সময়ই বেশিরভাগ লোকজন প্রাণ হারিয়েছে। উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় অনেক গ্রামেই লোকজন নিজেদের প্রতিরক্ষার জন্য ছোট ছোট বাহিনী গঠন করেছে যেন দস্যুদের বিরুদ্ধে লড়াই করা যায়।
নাসিরু জানায়, দস্যুরা তাদের বিভিন্ন ক্যাম্পে চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পার্শ্ববর্তী কাদুনা রাজ্যের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়েছে। এসব সামরিক অভিযানে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভিন্ন ক্যাম্পে বোমা হামলার প্রতিশোধ হিসেবে বিভিন্ন গ্রামে হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর অভিযানে বিভিন্ন গ্যাং দলের দুই শতাধিক সদস্য নিহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)