পাকিস্তানে আবারও রাত ৮টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে আবারও রাত ৮টার মধ্যে দোকান ও বাণিজ্যিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জ্বালানি সংরক্ষণের কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হওয়ার কথা।
তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ীরা। গতকাল বুধবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দ্য ডন বলছে, আমদানি করা জ্বালানির ওপর দেশের নির্ভরতা কমাতে আগামী অর্থবছরের বাজেটে জ্বালানি সংস্কার নীতি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত দু’টি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অবশ্য সন্ধ্যার পর আগেভাগে বাজার বন্ধ করার জন্য সরকারের সা¤প্রতিক সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা এবং ব্যবসায়ীদের চাপের কারণে আগের সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়।
আর এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীরা এবারও সরকারের এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করেছেন। অল পাকিস্তান আঞ্জুমান—ই—তাজিরানের সভাপতি আজমল বালোচ এক বিবৃতিতে বলেছেন, ‘চলতি মৌসুমে আমরা রাত ৮টার মধ্যে আমাদের দোকানপাট বন্ধ করব না। সরকার অতীতে এই ধরনের অনেক প্রচেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ’
এই সিদ্ধান্তের পেছনে যুক্তি দিয়ে তিনি বলেন, গরমের দিনে লোকেরা খুব কমই কেনাকাটার জন্য তাদের বাড়ির বাইরে বের হন এবং এই কারণে গ্রীষ্ম মৌসুমে কেনাকাটার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে রাত ৮টা থেকে ১১টা।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘দেশের অর্থনীতিকে বিপদের মুখে ঠেলে দিয়ে জ্বালানি সঞ্চয় করা কি ভালো সিদ্ধান্ত?’
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।