দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিশে^র বড় ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়লে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। এর ধাক্কা তেলের বাজার, সমুদ্রপথে পণ্য পরিবহন, প্রবাসী শ্রমবাজার ও বৈশি^ক আর্থিক ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরের অর্থনীতিতেও পৌঁছে যায়।
সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা বৈশি^ক অর্থনীতির জন্য অন্যতম বড় ভূরাজনৈতিক সংকটে পরিণত হচ্ছে। এর ফলে বাজার ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
যদিও যুদ্ধক্ষেত্র বাংলাদেশ থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে, তবুও অর্থনীতিবিদরা মনে করছেন, এই যুদ্ধ বাংলাদেশের ওপর বড় আকারে প্রভাব ফেলতে পারে। এর কারণ বাংলাদেশ জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল। একইসঙ্গে দেশের অর্থনীতি মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের ওপরও অনেকটা নির্ভরশীল।
অর্থনীতিবিদদের মতে, এই যুদ্ধ থেকে তৈরি হওয়া সংকট দেশের অর্থনীতিতে ধারাবাহিক প্রতিক্রিয়া দেখাতে পারে। এর মধ্যে আছে-জ্বালানির দাম বৃদ্ধি, বাণিজ্য প্রবাহে বিঘœ, রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়া, প্রবাসী শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহে অস্থিরতা, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং রিজার্ভের ওপর নতুন চাপ সৃষ্টি হওয়া।
বিশ^ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, এই যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি মাধ্যমে আঘাত পেতে পারে-যথাক্রমে জ্বালানি, ডলার এবং বাণিজ্য ও অর্থনীতি।
তার মতে, এই যুদ্ধের প্রভাব কতটা হবে তা নির্ভর করবে যুদ্ধের তীব্রতা এবং কতদিন স্থায়ী হয় তার ওপর।
তিনি বলেন, মূল প্রশ্ন শুধু ধাক্কার মাত্রা কত বড় তা নয়; বরং এটি কতদিন স্থায়ী হয় সেটাও গুরুত্বপূর্ণ। যুদ্ধ যত দীর্ঘ সময় ধরে চলবে, ক্ষতির পরিমাণ তত বেশি হবে।
ইরান যুদ্ধের সবচেয়ে তাৎক্ষণিক ও সম্ভাব্য বড় প্রভাব পড়তে পারে বৈশি^ক তেলের বাজারে। তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৯ ডলারে পৌঁছেছে, যেখানে এক বছর আগে এটি ছিল প্রায় ৭২ ডলার।
ভৌগলিকভাবে উপসাগরীয় অঞ্চল বিশে^র জ্বালানি সরবরাহ ব্যবস্থার কেন্দ্রস্থলে অবস্থিত।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ফলে মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বড় বড় শিপিং কোম্পানিগুলো বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশ ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে নতুন করে পণ্য পরিবহনের বুকিং সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশের জন্য এর পরিণতি হতে পারে মারাত্মক। কারণ কাঁচা তেল থেকে শুরু করে পরিশোধিত পেট্রোলিয়াম এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-প্রায় সব ধরনের জ্বালানিই আমদানি করে বাংলাদেশ। তাই বিশ^বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেলে সঙ্গে সঙ্গে দেশের জ্বালানি আমদানি ব্যয় অনেক বেড়ে যাবে।
এদিকে আতঙ্কে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে ইতোমধ্যে দীর্ঘ লাইন দেখা গেছে। পরিস্থিতির প্রভাব কমাতে সরকার বিশ^বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং জ্বালানি রেশনিং চালু করেছে।
জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং শিল্প উৎপাদনের খরচও বেড়ে যাবে।
এ অবস্থায় সরকারকে হয়তো কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে। যেমন বাড়তি ভর্তুকি দিয়ে খরচ নিজে বহন করবে, নাকি জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপিয়ে দেবে-সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে।
এই দুই সিদ্ধান্তেরই অর্থনৈতিক প্রভাব রয়েছে। ভর্তুকি বাড়ালে সরকারি অর্থনীতির ওপর চাপ বাড়বে, আর দেশে জ্বালানির দাম বাড়লে জীবনযাত্রার ব্যয় এবং উৎপাদন খরচ বেড়ে যাবে।
মূল্যস্ফীতি আবার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে:
জ্বালানি খাতের ধাক্কা সাধারণত কেবল জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকে না; বরং এর প্রভাব পুরো অর্থনীতিতেই ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ প্রায় তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। ২০২৩ সালের মার্চ থেকে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। ২০২৫ সালে এটি কিছুটা কমলেও সম্প্রতি আবার বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি বাড়ার নতুন চাপের পেছনে আছে উচ্চ খাদ্যমূল্য, টাকার অবমূল্যায়ন ও আমদানি ব্যয় বৃদ্ধি।
বৈদেশিক মুদ্রার ওপর চাপ :
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ব্যয়ের অন্যতম বড় খাত জ্বালানি আমদানি। তেলের দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।
উচ্চ আমদানি ব্যয় ও মুদ্রাবাজারে অস্থিরতার কারণে বাংলাদেশ আগেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়েছে। নতুন করে জ্বালানি খাতে ধাক্কা লাগলে চলতি হিসাবের ঘাটতি আরও বাড়তে পারে এবং জ্বালানি আমদানির খরচ বৃদ্ধি পাবে।
পাশাপাশি ডলারের চাহিদা বাড়লে বাংলাদেশি টাকার ওপর আবার অবমূল্যায়নের চাপ তৈরি হতে পারে। ফলে দেশের বাজারে আমদানি করা পণ্যের দাম আরও বেড়ে যাবে এবং মূল্যস্ফীতির চাপও বাড়বে।
প্রবাসী আয়ে ঝুঁকি :
বাংলাদেশের প্রবাসী শ্রমশক্তির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যে। ২০২৫ অর্থবছর থেকে প্রায় ৮৬ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন, যার প্রায় অর্ধেকই সৌদি আরবে।
বাংলাদেশ ইকোনমিক রিভিউ-২০২৫ অনুযায়ী, সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ৭৫ শতাংশ প্রবাসী কর্মী কাজ করেন।
যদি সংঘাত তীব্র হয় তাহলে উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম ধীর হয়ে যেতে পারে। এতে প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে এবং রেমিট্যান্স প্রবাহ কমে যেতে পারে।
রেমিট্যান্স প্রবাহের গতি কিছুটা কমলেও বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীলতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। কারণ দেশের আমদানি ব্যয় পূরণের ক্ষেত্রে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুদ্ধ বৈশি^ক বাণিজ্য পথেও বিঘœ সৃষ্টি করতে পারে। ভূ-রাজনৈতিক উত্তেজনার সময় শিপিং কোম্পানিগুলো প্রায়ই বিমার প্রিমিয়াম বৃদ্ধি করে এবং সংঘাত এলাকা এড়াতে ভিন্ন পথে জাহাজ যাতায়াত করলে ভাড়া বাড়বে।
এতে রপ্তানি কেন্দ্রিক শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য উচ্চ লজিস্টিক খরচ প্রতিযোগিতামূলক সক্ষমতা কমাতে পারে।
আমদানিকারকরাও নিত্যপ্রয়োজনীয় পণ্য, যন্ত্রপাতি এবং শিল্প উপকরণের জন্য বেশি খরচের মুখোমুখি হবে। এতে দেশের বাজারে পণ্যের দাম বাড়বে।
বাংলাদেশের জ্বালানি ব্যবস্থা এখনও নাজুক। বিদ্যুৎ উৎপাদন মূলত আমদানি করা জ্বালানি এবং এলএনজির ওপর নির্ভরশীল।
যদি বৈশি^ক গ্যাস বাজার সংকীর্ণ হয় বা এলএনজির দাম দ্রুত বাড়ে, তাহলে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ কঠিন হয়ে যাবে। ফলে জ্বালানি ঘাটতি বা উৎপাদন খরচ বাড়তে পারে। এতে শিল্প উৎপাদন, বিশেষ করে জ্বালানি-নির্ভর খাত, যেমন উৎপাদন ও টেক্সটাইল খাতে প্রভাব পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকাররা কীভাবে বসবেন কত টাকা লাগবে, নীতিমালা প্রকাশ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত রিকশার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এত টাকা খরচ করে লাভ কী?’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনি লড়াইয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে -চিফ প্রসিকিউটর
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদায়ে উদ্যোগ বেড়েছে, কমেনি ঋণের বোঝা
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামাত’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর বাটা সিগন্যাল থেকে কয়েকটি ককটেল উদ্ধার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাস্টমস হাউসে ‘দুর্বৃত্তায়ন’ চলছে : নৌপরিবহন মন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












