গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ডোমারে গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মজনু (৫০) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডোমার পৌর শহরের ময়দান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দান পাড়া এলাকার মতু তফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বিরোধপূর্ণ জমিতে শুকনো একটি গাছ বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনসহ তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দেয়। এনিয়ে বাগ্বিত-র এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে তিনজন আহত হন। স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে মজনুকে মতু ঘোষণা করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসমা বলেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। আনার আগেই মজনু নামের একজনের মতু্যু হয়েছে। আহত দুইজনকে রংপুরে রেফার্ড করা হয়েছে।
নিহত মজনুর ভাজতি মিম বলেন, আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ দেরিতে আসে। তারা যদি ফোন পাওয়ার পর পরেই আসতো তাহলে হয়তো কেউ মারা যেতনা।
ডোমার থানার ওসি হাবিবুল্লাহ হাবিব বলেন, সংঘর্ষে একজনের মতু্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না -বাণিজ্যমন্ত্রী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)