পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মানিকগঞ্জ-এর শিবালয় উপজেলা-র পাটুরিয়া ফেরিঘাট-এ আনলোড করার সময় হাইড্রলিক ব্রেক বিকল হয়ে ২৪ হাজার লিটার ভোজ্য তেলবোঝাই একটি লরি পদ্মা নদী-তে পড়ে ডুবে যায়। পরে প্রায় ১৬ ঘণ্টা পর ডুবে যাওয়া লরিটি উদ্ধার করা হয়েছে।
গত বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
জানা গেছে, রাত ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে একটি বড় লরি পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। রাইস ব্রান ওয়েলবাহী ওই লরিটির গন্তব্য ছিল নারায়ণগঞ্জ। ফেরিটি পাটুরিয়া ঘাটের ৫ নম্বর পন্টুনে ভিড়লে লরিটি আনলোড করার সময় হঠাৎ হাইড্রলিক ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সরাসরি নদীতে পড়ে যায়।
এ সময় লরিতে থাকা চালক ও তার সহকারী পানিতে পড়ে গেলেও দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের জীবিত উদ্ধার করা হয়।
অন্যদিকে ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)