পাকিস্তানের কাছে ৪০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ।
একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দাবি করেছে, স্বল্প-পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে।
পাকিস্তানে হাতফ-২ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার। আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং (আইডিআরডব্লিউ)’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে।
পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে।
আইডিআরডব্লিউ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসাবে কাজ করবে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ-২ বা আবদালি’র ওজন ১ হাজার ৭৫০ কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদমাধ্যম বলেছিল- পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে- আবদালি (হাতফ-২), গজনভি (হাতফ-৩), শাহিন-১/এ (হাতফ-৪) এবং স্বল্প-পাল্লার স্ট্রাইক সক্ষমতাসহ নাসর (হাতফ-৯), মাঝারি-পাল্লার ঘৌরি (হাতফ-৫) এবং শাহিন-২ (হাতফ-৬)।
এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সক্ষমকতা সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে। আর তা হচ্ছে- মাঝারি-পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাহিন-৩ এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল আবাবিল।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।