কয়েকগুণ বেড়েছে বেওয়ারিশ পথকুকুর:
পাঁচ বছরে কুকুরের কামড়ে আক্রান্ত বেড়েছে ৩৬ শতাংশ
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
প্রতিদিনের মতো মাঠে গিয়েছিল ছোট্ট শিশু তানভীর আলম রিহাত। হঠাৎ একটি কুকুর এসে তার পায়ে কামড় বসায়। সময় নষ্ট না করে পরিবার হাসপাতালে নিয়ে যায়। ক্ষতস্থান সাবান-পানি দিয়ে ধুয়ে দ্রুত ভ্যাকসিন দেওয়া হয় তাকে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগে কয়েক সপ্তাহ।
এরকম ঘটে যাওয়া ঘটনা আসলে দেশের হাজারো মানুষের গল্প। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কুকুরের কামড় আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
রিহাতের মা জানান, ছেলের পায়ে পাগলা কুকুর কামড় দেয়। তাকে নিয়ে হাসপাতালে গিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন দিয়েছি। এখন সে সুস্থ আছে।
চট্টগ্রাম জেলার ১৬টি উপজেলার স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৫ হাজার ১৬৯ জন। চার বছরের ব্যবধানে ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৩ জনে। অর্থাৎ আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩৬.৬৫ শতাংশ।
আক্রান্তের সংখ্যা শুধু বাড়ছেই না, বছরভিত্তিক বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। ২০২১ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ১৬৯ জন, যা ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৮৪ জনে। অর্থাৎ এক বছরে বৃদ্ধি পায় প্রায় ৯.৯৬ শতাংশ। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১০২ জন, যা আগের বছরের তুলনায় ৭.৩৫ শতাংশ বেশি। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৭৪ জনে, যা ৬.১০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। আর ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ হাজার ৬৩ জনে পৌঁছায়, যা ২০২৪ সালের তুলনায় আরও ৯.১০ শতাংশ বেশি।
আরও উদ্বেগের বিষয় হলো, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাত্র ১২০ দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫২ জন। সেই হিসাবে চলতি বছরের প্রথম চার মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৩ জন রোগী পানিতঙ্ক প্রতিরোধী চিকিৎসা বা ভ্যাকসিন নিয়েছেন। এই হার বছরের বাকি সময়েও অব্যাহত থাকলে ২০২৬ সালে আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এই পরিসংখ্যান বলছে, সমস্যা শুধু শহরকেন্দ্রিক নয়; বরং গ্রামীণ ও উপকূলীয় জনপদেও দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণীর কামড় ও আঁচড়জনিত স্বাস্থ্যঝুঁকি।
বিআইটিআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস) কেন্দ্রিক গবেষণায় ১ হাজার ৮৬৩ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্তদের ৭৪.৪ শতাংশই কুকুরের কামড়ের শিকার। আক্রান্তদের মধ্যে ৬৩.৬৬ শতাংশ পুরুষ এবং ৬১.১ শতাংশ গ্রামাঞ্চলের বাসিন্দা।
গবেষণায় আরও দেখা গেছে, চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৪৩.৭৪ শতাংশই ছিল ‘ক্যাটাগরি-৩’ বা অত্যন্ত গভীর কামড়ের শিকার। তাছাড়া প্রায় ৬০ শতাংশ ক্ষেত্রে কামড় লেগেছে শরীরের নিচের অংশে, বিশেষ করে পায়ে।
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, খোলা জায়গায় খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখা এবং পথপ্রাণীর সংখ্যা বৃদ্ধির কারণে মানুষের সঙ্গে তাদের সংস্পর্শও বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আশুলিয়ায় ছুটির মধ্যে এক কারখানার ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটির দিনেও বসলো ক্রয় কমিটির বৈঠক, মিললো এলএনজি কেনার অনুমোদন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংবাদ সম্মেলন করে আ’লীগের ১৫ নেতার পদত্যাগ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক জামাত নেতার, দল থেকে বহিষ্কার
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না সরকার, ভারতের দাবি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ৫ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা -ফখরুল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক -আইনমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীর্ষ মাদক কারবারিদের নির্মোহ তালিকা তৈরি হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান -কাদের সিদ্দিকী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












