পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বড় মসজিদ। এটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবস্থিত। ১০০ বছর পূর্বে ১৯২৫ সালে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতাগণ ছিলেন প্রখ্যাত সমাজসেবক।
জয়পুরহাট জেলার পাঁচবিবি অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিগণের ইসলাম প্রচারে ব্যাপক অবদান ছিলো। তারা শুধুমাত্র একটি মসজিদ প্রতিষ্ঠা করেননি, বরং স্থানীয় মুসলিম সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক কাজও করেছেন। তাদের প্রচেষ্ঠায় দ্বীনি শিক্ষা, প্রতিষ্ঠানিক শিক্ষা প্রসার লাভ করে। তাদের প্রচেষ্টার ফলে পাঁচবিবি এলাকায় দ্বীনি কার্যক্রম এবং দ্বীনি সচেতনতা বৃদ্ধি পেয়েছিলো।
বর্তমান কমিটির উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- পরিচালিত হচ্ছে। বর্তমানে মসজিদটি এক একর জমির উপর নির্মিত তিন তলা বিশিষ্ট এখানে একসঙ্গে ৫-৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের কমিটি কর্তৃক পরিচালিত একটি ইয়াতিমখানা রয়েছে। মসজিদের সঙ্গে লাগানো রয়েছে নিজেস্ব মার্কেট যা মসজিদটির আয়ের একটি বড় উৎস এবং রয়েছে দান ও খরিদ বাবদ ৫৫ বিঘা সম্পত্তি।
পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। এই মসজিদটি একটি ঐতিহ্যবাহী দ্বীনি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আজও মুসলিম সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












