পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে দখলদার ইসরায়েলিরা
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রামে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি মসজিদে আগুন দিয়েছে। গত বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি শহর দেইর ইস্তিয়ায় মসজিদের একটি দেয়াল, কমপক্ষে তিনটি কুরআন শরীফের কপি এবং কিছু কার্পেট পুড়িয়ে দেওয়া হয়েছে।
মসজিদের একপাশে বসতি স্থাপনকারীরা ‘আমরা ভয় পাই না’, ‘আমরা আবার প্রতিশোধ নেবো’ এবং ‘নিন্দা চালিয়ে যাও’ এর মতো গ্রাফিতি করা বার্তা রেখেছিলো।
এটি ছিলো ধারাবাহিক আক্রমণের মধ্যে সর্বশেষ যা শীর্ষ কর্মকর্তা, সামরিক নেতা এবং ট্রাম্প প্রশাসনের উদ্বেগ প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছে, “পশ্চিম তীরের ঘটনাগুলো ছড়িয়ে পড়ার এবং গাজায় আমরা যা করছি তা দুর্বল করার বিষয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। ”
দুই বছর আগে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে অবৈধ বসতি স্থাপনকারীরা শত শত আক্রমণ করেছে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর। সম্প্রতি ফিলিস্তিনিদের জলপাই বাগান থেকে ফসল তোলার সময় আক্রমণ তীব্রতর হয়েছে। গত অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সর্বোচ্চ সংখ্যক আক্রমণ রেকর্ড করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবারও কয়েক ডজন মুখোশধারী অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী অধিকৃত পশ্চিম তীরের বেইত লিড এবং দেইর শারাফ ফিলিস্তিনি গ্রামে আক্রমণ করে, যানবাহন এবং অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)