আফ্রিকায় কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফ্রিকা ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কলেরার প্রাদুর্ভাবের মুখোমুখি হচ্ছে। ভঙ্গুর পানি ব্যবস্থা এবং গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে এই রোগ বৃদ্ধি ঘটেছে। আফ্রিকা সিডিসি গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, তারা প্রায় তিন লাখ কলেরার ঘটনা ও সন্দেহভাজন কলেরার ঘটনা এবং সাত হাজারেরও বেশি মৃত্যু রেকর্ড করেছে। পরিসংখ্যানগুলো গত বছর রেকর্ড করা মোট ঘটনার তুলনায় ৩০ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখায়।
সংস্থাটির তথ্য অনুসারে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যাঙ্গোলা ও বুরুন্ডিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মূলত নিরাপদ পানির অভাবের কারণে এই সংখ্যা বেড়েছে।
কলেরা একটি গুরুতর ও মারাত্মক ডায়রিয়া রোগ, যা পয়ঃনিষ্কাশন এবং পানি পর্যাপ্তভাবে পরিশোধিত না হলে দ্রুত ছড়িয়ে পড়ে।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, কঙ্গোতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে এবং মোট আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। যুদ্ধ কবলিত অঞ্চলগুলোতে পূর্বাভাস এখনো উদ্বেগজনক, কারণ দুর্বল স্যানিটেশনসহ জনাকীর্ণ শিবিরগুলোতে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। দক্ষিণ সুদান ও সোমালিয়াতেও একই পরিস্থিতি।
সংস্থাটি আরো জানিয়েছে, ইথিওপিয়া ভাইরাল হেমোরেজিক জ্বরের আটটি সন্দেহভাজন কেস শনাক্ত করেছে। অসুস্থতার সঠিক কারণ নির্ধারণে ফলাফলের জন্য অপেক্ষা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)