পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির বিজ্ঞাপন দিয়ে লাভ করছে ফেসবুক
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফিলিস্তিনের পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি দখলদারদের বসতি এবং উগ্রতাবাদী বসতি স্থাপনকারীদের কর্মকা- সংক্রান্ত ১০০টিরও বেশি পেইড বিজ্ঞাপন প্রচার করেছে ফেসবুক। এ ধরনের বিজ্ঞাপন প্রচার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। আল জাজিরার এক তদন্তে এ তথ্য উঠে এসেছে।
এই বিজ্ঞাপনগুলোর মধ্যে ফিলিস্তিনি বাড়িঘর, স্কুল ও খেলার মাঠ ধ্বংস এবং গাজায় মোতায়েন ইসরায়েলি সামরিক ইউনিটের জন্য তহবিল সংগ্রহের আহ্বানও ছিল।
আইন বিশেষজ্ঞরা বলছে, এই বিজ্ঞাপনগুলো অনুমোদন ও প্রচার করে মেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতা করছে।
৫২টি বিজ্ঞাপনে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতিতে সম্পত্তি বিক্রির প্রচারণা ছিল। এর মধ্যে অন্তত চারটি বিজ্ঞাপন ছিল দখলকৃত পশ্চিম তীরের গ্রিন লাইনের ২০ কিলোমিটার (১২ মাইল) পূর্বে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতি আরিয়েলে সম্পত্তি বিক্রির জন্য, যেখানে ‘উন্নত জীবনযাত্রার’ প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
এছাড়া, গাবাই রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠান মালে আদুমিম এবং এফরাত বসতির জন্য ৪৮টি বিজ্ঞাপন প্রকাশ করেছে। ২০২৪ সালের মার্চে ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের অনুমোদনে শুরু হয় এই বসতি সম্প্রসারণ।
আল জাজিরা ৫০টি বিজ্ঞাপন চিহ্নিত করেছে, যা পরিচালনা করেছে উগ্রপন্থী বসতি স্থাপনকারী সংগঠন রেগাভিম। এসব বিজ্ঞাপনে ফিলিস্তিনি স্কুল ও পার্ক ধ্বংসের দাবি জানানো হয়েছে। একটি বিজ্ঞাপন গর্ব করে বলেছে- আমাদের আবেদনের পর ফিলিস্তিনি স্কুলটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছে, মেটা অপরাধমূলক কর্মকা-ের মাধ্যমে লাভবান হচ্ছে। ফেসবুক এইসব বিজ্ঞাপনের মাধ্যমে অপরাধমূলক কর্মকা-কে বৈধতা দিচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও রোম নীতি অনুসারে গুরুতর অপরাধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)