পশ্চিমাদের ভণ্ডামির নিন্দা মালয়েশিয়ার, গ্রেফতার চায় কাপুরুষ ইসরায়েলি মন্ত্রীদের
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর ভ-ামির নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির পর কাপুরুষ ইসরায়েলি মন্ত্রীদের গ্রেফতারের আহ্বান জানায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এভাবে গাজা ইস্যুতে কঠোর অবস্থান ব্যক্ত করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক ক্যাটি জেনসেনকে দেয়া ‘ফ্রাংকলি স্পিকিং’ অনুষ্ঠানে সে এসব মন্তব্য করে।
আনোয়ার ইব্রাহিম বলেছে, গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে। আমরা বলেছি, এই গণহত্যা অবশ্যই বন্ধ হতে হবে। পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভ-ামির পরিচয় দিচ্ছে। হত্যা করা হচ্ছে নারী, শিশুসহ নিরীহ মানুষকে।
সে আরও বলেছে, আপনার রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, এই সময়ে মানুষের সঙ্গে যে অমানবিকতা, বর্বরতা চালানো হচ্ছে তার নিন্দা জানাই আমি।
আমি মনে করি এক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার। এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর। আমরা মালয়েশিয়া এবং এই অঞ্চলের বাইরের অনেক দেশও গভীর উদ্বেগ প্রকাশ করছি। কারণ, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হোক- এটা আমরা চাই না। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় উগ্রপন্থি এবং সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাবে। এ সময় সে আরব প্রতিবেশীগুলো তুরস্ক, ইরান এবং অন্য যেসব দেশ এ নিয়ে কাজ করছে তাদের প্রশংসা করেছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের গাজায় ইচ্ছাকৃতভাবে জনগণকে অনাহারী রাখার অভিযোগে দখলদার পাষ- নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে খুব শিগগিরই গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা। গাজায় গণহত্যা চলছে- যদি আইসিসি এই রায় ঘোষণা করে, তাহলে কাপুরুষ ইসরাইলি মন্ত্রীদের গ্রেফতারের আহ্বানে সমর্থন দেবে বলে জানিয়েছে আনোয়ার ইব্রাহিম।
উল্লেখ্য, স্বদেশী এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে গত ২৮ মার্চ এক ইসরায়েলিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। তার বিচার চলছে এখন। ওই ব্যক্তিকে ৬টি অস্ত্র এবং ২০০ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ তার নাম শালোম আভিতান বলে জানিয়েছে। কিন্তু সে পরগাছা ইসরায়েলের গুপ্তচর কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে। গুপ্তচরবৃত্তি বা সংগঠিত অপরাধের সঙ্গে ওই ব্যক্তি জড়িত এমন কোনও প্রমাণ পাওয়া গেছে কিনা? এ প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেছে, তদন্ত চলছে। এখনও প্রমাণ করা হয়নি যে, সে একজন অপরাধী গোয়েন্দা। কিন্তু তার চলাফেরা, তার কাছে পাওয়া অস্ত্রশস্ত্র এবং দেশের ভেতরে তার নেটওয়ার্ক সবই উদ্বেগজনক।
গাজার ধ্বংসস্তূপের ওপর ভিত্তি করে এ বছর কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ফলপ্রসূ হবে বলে মনে করেন? এ প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বৈশ্বিক সমর্থন কোনও দেশই অস্বীকার করতে পারে না। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ১৩৯টি দেশ। তাহলে কেন একটি বা দুটি দেশ সবার বিবেচনার উপরে উঠে যাবে এবং এই স্বীকৃতিকে অস্বীকার করবে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












