পশ্চিমতীরে বাড়িঘর দখল করছে ইসরায়েলি দখলদার বাহিনী, কারফিউ জারি
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পশ্চিমতীরের কাবাতিয়া শহরে গত শনিবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনী গণগ্রেফতার চালিয়েছে এবং কয়েক ডজন পরিবারকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। দখলদার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত শনিবার ইসরায়েলি দখলদার বাহিনী কাবাতিয়ার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং কয়েক ডজন বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, তারা বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করেছে এবং বাড়িগুলোকে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তরিত করেছে।
গত শনিবার সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ এক বিবৃতিতে বলেছে, তারা কাবাতিয়ার চারপাশে কারফিউ জারি করেছে।
কাটজের ‘কাবাতিয়া গ্রামের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা নেয়ার’ নির্দেশের পর এই দমনপীড়ন শুরু হয়েছে। সে দাবি করেছে, সন্ত্রাসী ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুরিকাঘাত ও গাড়ি চাপা দিয়ে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত এক ফিলিস্তিনি সেখান থেকেই এসেছেন।
জুমুয়াবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কাবাতিয়ায় সীমান্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী শিন বেতের সদস্যদের সাথে একাধিক বিভাগের সৈন্য মোতায়েন করেছে। তাদের দাবি, তারা হামলাকারী সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালিয়েছে এবং এটি ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)