পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী-ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের অনেকেই আত্মগোপনে চলে যায়। পুলিশের তথ্য বলছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে রয়েছেন। ডিআইজি থেকে কনস্টেবল- সকল স্তরের কর্মকর্তাই রয়েছে এ তালিকায়। তাদের মধ্যে ১৫ জনের অবস্থান জানা গেছে। তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। তবে এখনো ইন্টারপোলের পক্ষ থেকে কোনো সাড়া আসেনি।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, পলাতক যে ১৫ জনের অবস্থান জানা গেছে, তাদের মধ্যে রয়েছেন বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উডল্যান্ড শহরে তোলা সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের একটি ছবি ছড়িয়ে পড়ে। পুলিশের তালিকায়ও দেখা গেছে, হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই দেশে আছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও। যুক্তরাজ্যে অবস্থান করছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে রয়েছেন বলে পুলিশের ধারণা।
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত অনেক পুলিশ সদস্য বিদেশে পালিয়ে রয়েছেন। দেশে যারা রয়েছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বিদেশে থাকা কয়েকজনের অবস্থানও চিহ্নিত হয়েছে। তাদের ফিরিয়ে আনতে এবং শনাক্ত করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।
অভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে করা মামলা সংখ্যা ১ হাজার ৪৯০। এ সময় সারা দেশে অন্তত ১৩৭ জন পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করে। তাদের মধ্যে ৫৬ জন ইতিমধ্যে ফিরে এসেছে, তবে ৮১ জন এখনো পলাতক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












