সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
এলএনজি আমদানি:

তারল্য সংকটেও গ্যাসের বকেয়া বিল পরিশোধে রেকর্ড

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, সকাল ৭:১৪

নিজস্ব প্রতিবেদক:
চরম তারল্য সংকটের মধ্যেও সরবরাহ ঠিক রাখতে গ্যাসের বকেয়ার রেকর্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে পেট্রোবাংলা। অর্থ বিভাগ থেকে ছাড় করা টাকায় সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসের এই বকেয়া পরিশোধ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, সেপ্টেম্বর মাসের জন্য দেশের জ্বালানি খাতে তাদের সর্বোচ্চ বৈদেশিক অর্থ পরিশোধ করা হয়েছে। এর পরিমাণ হচ্ছে ৪১৯.৯০ মিলিয়ন মার্কিন ডলার। তারা বলেন, এর আগে কখনো এই পরিমাণ বকেয়া এক মাসে জমা হয়নি এবং পরিশোধও করা হয়নি। পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, আমরা প্রক্রিয়াকরণ খরচসহ ১১টি এলএনজি কার্গোর জন্য ৩৫২ মিলিয়ন ডলার, শেভরন বাংলাদেশকে ৩৭ মিলিয়ন ডলার এবং সুদসহ ঋণ পরিশোধের জন্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-কে ৩০ মিলিয়ন ডলার পরিশোধ করেছি। এটা এক মাসের বকেয়া পরিশোধে রেকর্ড।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ উৎপাদন হ্রাসের বিপরীতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চলতি মাসে অতিরিক্ত তিন কার্গো এলএনজি আমদানি করার কারণে বৈদেশিক অর্থ পরিশোধের পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে এই চাপ কমে আসবে। সূত্রমতে, আগস্টে একক মাসের বিল ছিল প্রায় ৩৫০ মিলিয়ন ডলার।
চলতি বছরের এপ্রিল মাসে পেট্রোবাংলা ৩০ জুনের সময়সীমার দুই মাস আগেই সব বৈদেশিক বকেয়া দায় নিষ্পত্তি করে। অন্তর্র্বতী সরকারের কার্যভার গ্রহণের শুরুতে বকেয়া দায়ের পরিমাণ ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৮ হাজার ৭০২ কোটি ৩ লাখ টাকা।
ওই কর্মকর্তা আরও জানান, পেট্রোবাংলার পরিশোধের সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, গ্যাস কোম্পানিগুলোর জন্য মাসিক আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ, শেষ ব্যবহারকারী পর্যায়ে আদায় উন্নত করা, বিদ্যুৎ ও সার খাতের বকেয়া পুনরুদ্ধারে নিয়মিত আন্তঃমন্ত্রণালয় সভা করা এবং এলএনজি আমদানির জন্য স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যু করা ব্যাংকগুলোর সংখ্যা বৃদ্ধি করা।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার অর্থ পরিশোধে সহায়তা করার জন্য বিশেষ সুযোগ দিয়েছে। আর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে ২ হাজার কোটি টাকার একটি ঋণ বৈদেশিক ঋণ পরিশোধকে আরও সহজ করেছে। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের মধ্যে পেট্রোবাংলা সম্মিলিতভাবে ১ হাজার ৪৪৫.৪১ মিলিয়ন মার্কিন ডলার বা ১৭ হাজার ৮৫৭ কোটি ৮৬ লাখ টাকা পরিশোধ করার মধ্যদিয়ে সব বকেয়া পরিশোধ করা হয়।
পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাজারে প্রবেশের পর থেকে বাংলাদেশ ৩১.৬১ মিলিয়ন টন এলএনজি আমদানিতে ১৭.৬ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।
আমদানির পরিমাণ ২০১৮ সালের ০.৬৭ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৫.৮০ মিলিয়ন টন। সেই সঙ্গে আমদানির বিলও বেড়েছে। অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ার কারণে এই ক্রমবর্ধমান আর্থিক বোঝা তৈরি হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ৬৯৪ মিলিয়ন ঘনফুট থেকে কমে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ১ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। দেশীয় উৎপাদন কমে যাওয়ার কারণে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে।
এখানে উল্লেখ্য, ভবিষ্যতে পেট্রোবাংলা জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে কাঠামোগত সংস্কার করার উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার। এর মধ্যে রয়েছে- অনুসন্ধান ও উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি, গ্যাস সঞ্চালন ও বিতরণে সিস্টেম লস হ্রাস, ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি সুরক্ষিত করা, এলএনজি আমদানি এবং গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহের ওপর ভ্যাট অব্যাহতি চাওয়া এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে কর ছাড়ের অনুরোধ করা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে