পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের কারণ (২য়)
(পূর্ব প্রকাশিতের পর)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখার গুরুত্ব, ফযীলত সম্পর্কে ইরশাদ মুবারক হয়েছে:
(১) যে ব্যক্তি পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ছয়টি রোযা রাখবে, মহান আল্লাহ পাক তিনি তাকে শাস্তির শৃংখল ও কঠোর জিঞ্জিরের বেষ্টনী হতে নাযাত দিবেন। সুবহানাল্লাহ!
(২) যে ব্যক্তি পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ৬টি রোযা রাখবে, তার আমলনামায় প্রত্যেক রোযার পরিবর্তে সহ¯্র রোযার ছওয়াব লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ!
(৩) যে ব্যক্তি পবিত্র শাওওয়াল শরীফ মাসে রোযা রাখবে, মহান আল্লাহ পাক তিনি তার জন্য দোযখের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ!
(৪) যে ব্যক্তি পবিত্র শাওওয়াল শরীফ মাসে ছয়টি রোযা রাখে, মহান আল্লাহ পাক তিনি তার আমল নামায় সমস্ত উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নেককার ব্যক্তিদের ছওয়াব লিখে দেন এবং সে ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সঙ্গে সম্মানিত জান্নাতে স্থান পাবেন। সুবহানাল্লাহ!
(৫) যে ব্যক্তি পবিত্র শাওওয়াল শরীফ মাসে রোযা রাখে, মহান আল্লাহ পাক তিনি তাকে লাল-ইয়াকুত পাথরের বাড়ী দান করবেন এবং প্রত্যেক বাড়ীর সম্মুখে দুধ ও মধুর নহর প্রবাহিত হতে থাকবে। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা সে ব্যক্তিকে আসমান হতে ডেকে বলবেন, মহান আল্লাহ পাক উনার হে খাছ বান্দা! মহান আল্লাহ পাক তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
কাজেই, পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং অশেষ ফযীলত মুবারক লাভের কারণ।
উল্লেখ্য, পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ছয়টি রোযা এবং পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ক্বাযা রোযা এক সাথে আদায় করার নিয়ত করলে শুধুমাত্র পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ক্বাযা রোযা আদায় হবে; পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার সম্মানিত সুন্নত রোযা আদায় হবে না। এটাই ছহীহ এবং ফতওয়াগ্রাহ্য মত। এর বিপরীত ফতওয়া দানকারী এবং মত পোষণকারীরা বিভ্রান্ত ও গোমরাহ।
কেউ কেউ অজ্ঞতা বা জিহালতীর কারণে বলে থাকে যে- ‘পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ছুটে যাওয়া বা ক্বাযা রোযা এবং পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার রোযা এক সাথে এক নিয়তে আদায় করলে উভয়টিই আদায় হয়ে যায়। ’ নাঊযুবিল্লাহ!
মূলত তাদের এ বক্তব্য সম্পূর্ণই ভুল, দলীলবিহীন ও মনগড়া। সম্মানিত হানাফী মাযহাব উনার ছহীহ, গ্রহণযোগ্য ও দলীলসম্মত ফতওয়া হলো- পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ক্বাযা রোযা ও পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার রোযা এক সাথে আদায় করলে ক্বাযা রোযা আদায় হবে; পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার রোযা আদায় হবে না। (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।