পবিত্র রমাদ্বান শরীফে ভারতশাসিত কাশ্মিরে অশ্লীল ফ্যাশন শো, বিতর্কের ঝড়
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আশির, ১৩৯২ শামসী সন , ১২ মার্চ, ২০২৫ খ্রি:, ২৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলছে পবিত্র রোযার মাস। আর এই মাসেই ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আয়োজন করা হয়েছে অশ্লীল ফ্যাশন শো। প্রকাশ্যে বরফের মধ্যে আয়োজিত এই ফ্যাশন শো-কে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং রিপোর্ট তলব করেছেন। গতকাল সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমাদ্বান শরীফ মাসে জম্মু ও কাশ্মিরে আয়োজিত একটি ফ্যাশন শো-কে অশ্লীলতার জন্য চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত “সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন”।
গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত এই ফ্যাশন শো জম্মু ও কাশ্মিরে রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পোস্ট শেয়ার করে বলেছেন, “এই (ধরনের অনুষ্ঠানের কারণে জনগণের) ক্ষোভ এবং তারা যে আঘাত পেয়েছেন তা সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলো দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো হয়েছে এবং তাও এই পবিত্র মাসে।”
মূলত অশ্লীল এই ফ্যাশন শো ভারতশাসিত কাশ্মিরজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। রাজা মুজাফফর ভাট নামে একজন সমাজকর্মী বলেন, এই অনুষ্ঠানটি কাশ্মিরের নৈতিক ও নীতিগত মূল্যবোধ ধ্বংস করার একটি প্রচেষ্টা।
অনলাইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পবিত্র রোযার মাসে গুলমার্গে এই নগ্ন ফ্যাশন শো আয়োজনের অনুমতি কে দিয়েছে? অর্ধনগ্ন পুরুষ ও নারীরা তুষারের ওপর হাঁটছে। পর্যটন বিভাগ, সিইও জিডিএ কি এই দিকে নজর দেবেন? কেন আপনারা আমাদের নৈতিক, নীতিগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছেন?”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)