আপনাদের মতামত
পবিত্র রমযান মাসে জানমালের নিরাপত্তার সাথে সাথে “ঈমান-আমলেরও” নিরাপত্তা নিশ্চিত করতে হবে
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র রমযান মাসের শুরু থেকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে থাকবে রাজধানী। এই তিন স্তর হচ্ছে, সকাল থেকে ইফতার, ইফতারির পর থেকে তারাবিহ’র নামায এবং তারাবিহ’র নামায থেকে সাহরি পর্যন্ত। ওই সময় ডাকাতি ও ছিনতাই রোধে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি।
পবিত্র রমযান শরীফ মাসকে সম্মান জানিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর এ উদ্যোগকে অবশ্যই আমরা স্বাগত জানাই। জানমালের নিরাপত্তার বিষয়ে সবসময়ই সকলে এ দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে বাংলাদেশের মতো ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশে মুসলমানগণই সকল বিষয়ে সর্বাধিক অগ্রাধিকার পাওয়ার অধিকার রাখেন।
তবে দেশের শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, সরকারের পুরো প্রশাসনেরই উচিত দেশের মুসলমানগণ প্রতিটি স্তরে প্রতিটি অবস্থায় যেন জানমালের নিরাপত্তার সাথে সাথে মুসলমানরা নিজের ঈমান-আমল হিফাজত করতে পারে- এ বিষয়টি নিশ্চিত করা। কিন্তু অত্যন্ত আফসুসের বিষয়! দেশে যেভাবে রাস্তায় রাস্তায় অশ্লীল-অশালীন পোস্টার, বিলবোর্ড, ব্যনারের ছড়াছড়ি আর দোকানে দোকানে গানবাদ্যের ঝনঝনানি তাতে মুসলমানগণ কতটুকু নিজের ঈমান-আমল হিফাজত করতে পারছেন?
পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে সুস্পষ্টভাবেই বর্ণিত হয়েছে, গানবাদ্য শুনা নিফাকী এবং প্রাণীর ছবি যেখানে থাকে সেখানে রহমত আসে না। তথা জহমত (গযব) বর্ষিত হয়।
তাহলে সরকারের নিকট প্রশ্ন-
পবিত্র হাদীছ শরীফ মুতাবিক গানবাদ্য শুনা যদি মুনাফিকী হয়, তাহলে রাস্তায় চলাফেরায় যারা গানবাদ্য শুনবে সে সকল মুসলমানগণ কি তার ঈমানের নিরাপত্তা পেল?
ছবি থাকলে যদি রহমতের বদলে লা’নত বর্ষিত হয়। তাহলে রাস্তায় রাস্তায় যেভাবে অশ্লীল-অশালীন ছবির ছড়াছড়ি তাতে মুসলমানদের ঈমান-আমলের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হলো?
শুধু এতটুকুই নয়; পবিত্র রমযান মাস আসলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, বিদ্যুতের লোডশেডিং বেড়ে যায়, রাস্তার যানজট বেড়ে যায়, পানি সঙ্কট দেখা দেয় ইত্যাদি হাজারো সমস্যার মচ্ছব যেন রমযান মাস আসলেই শুরু হয়।
এ ধরনের সঙ্কটময় অবস্থায় মুসলমানদের জন্য কোনো ধরনের নিরাপত্তাই বিগত সময়ের কোনো সরকার দিতে পারেনি।
কিন্তু তারপরও আমরা আশা করি, সরকার এখন থেকে দেশের ৯৮ ভাগ অধিবাসী মুসলমানদের অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিবে এবং ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করবে। মুসলমানগণ অবশ্যই প্রশাসনের এ উদ্যোগকে মোবারকবাদ জানাবে।
-মুহম্মদ রিয়াসাত পারভেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












