আপনাদের মতামত
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
দেশ এখন এক চরম সংকটকালীন সময় অতিক্রম করছে। দেশের ভেতরে বাইরে দু’দিক থেকেই দেশ নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। গোটা দেশের সার্বভৌমত্ব চরম হুমকীর মুখে রয়েছে।
যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী নাম দিয়ে পাবর্ত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার তৎপরতা চলছে। কথিত ঐক্যমত্য কমিশন পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে বৈঠকের মাধ্যমে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে বৈধতা দেয়ার চেষ্টা করছে।
লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তার পরিবর্তে আরাকান আর্মির জন্য কথিত মানবিক করিডোর দেয়ার চেষ্ঠা চলছে। মিয়ানমারের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরী হচ্ছে।
জাতীয় নিরাপত্তার চরম হুমকী হওয়া স্বত্তে¦ও বিভিন্ন দেশে নিষিদ্ধ ‘স্টারলিংক’ বাংলাদেশে অনুমোদন দেয়া হয়েছে। আরাকান আর্মি ও পার্বত্য সন্ত্রাসীদের যোগাযোগের সুবিধার্থে সারাদেশ বাদ দিয়ে স্টারলিংকের বেজ স্টেশন বসানো হচ্ছে আরাকান সীমান্তে কক্সবাজারের শীলখালী এলাকায়।
অর্থনৈতিকভাবে লাভজনক হওয়া স্বত্তে¦ও দেশের বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরকে তুলে দেয়া হচ্ছে, মার্কিন নৌবাহিনীর অংশিদার ও ইসরাইল ঘনিষ্ঠ ‘ডিপি ওর্য়াল্ড’ এবং ‘মায়ার্সক’ এর হাতে। যেখানে বঙ্গোপসাগরে একটি বিদেশী ঘাঁটি তৈরির ষড়যন্ত্র চলছে।
একই লক্ষ্যে নারিকেল দ্বীপে (সেন্টমার্টিন) পর্যটক যাওয়া বন্ধ ও সীমিত করা হয়েছে। অথচ সেখানকার জীবিকার প্রধান মাধ্যম হলো পর্যটকের মাধ্যমে প্রাপ্ত আয়।
এদিকে কথিত নারী সংস্কার কমিশন সম্মানিত দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে সুপারিশ করেছে। পবিত্র কুরআন শরীফের আয়াত শরীফ পরিবর্তনের দাবি তুলেছে। সমকামীতাকে বৈধতা দেয়া হচ্ছে। পতিতাবৃত্তিকে উৎসাহিত করা হচ্ছে।
আবার দেশের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনীরও উপর আঘাত হানা হচ্ছে। সেনাবাহিনীর বিভিন্ন সংস্থা বিলুপ্ত করার চেষ্ঠা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের ষড়যন্ত্র চলছে।
অর্থাৎ একদিকে দেশের সার্বভৌমত্ব, দেশপ্রেমিক সেনাবাহিনী ও অন্য দিকে সম্মানিত দ্বীন ইসলাম ও ইসলামী মূল্যবোধের উপর প্রচন্ডভাবে আঘাত হানা হচ্ছে।
অথচ বাংলাদেশ সেনাবাহিনী এক অসম সাহসী ও বীরত্বপূর্ণ-মর্যাদাবান সেনাবাহিনী। দেশের যেকোন সংকটকালীন পরিস্থিতিতে ইতিপূর্বে সেনাবাহিনীর অবদান অবিস্মরণীয়। শুধু দেশেই নয় আন্তর্জাতিক মিশনেও বাংলাদেশ সেনাবাহিনীর বীরত্ব অন্যান্য দেশের চেয়েও অগ্রগামী। তাই দেশবাসীর গভীর প্রত্যাশা হচ্ছে, দেশের বর্তমান ভয়ানক সংকটকালীন পরিস্থিতিতে দেশপ্রেমিক সেনাবাহিনী কখনোই চুপ থাকবে না।
দেশের জরুরী প্রয়োজনে সংকটকালীন পরিস্থিতিতে ইতিঃপূর্বে পাঁচবার বাংলাদেশের বীর সেনাবাহিনী দেশের পাশে দাঁড়িয়েছে। (১) ১৯৭৪ সালের ২৮শে ডিসেম্বর। (২) ১৯৮১ সালের ৩০শে মে। (৩) ১৯৮৭ সালের ২৭শে নভেম্বর। (৪) ১৯৯০ সালের ২৭শে নভেম্বর। (৫) ২০০৭ সালের ১১ই জানুয়ারি।
এখন আবারো সময় এসেছে, দেশের সার্বভৌমত্বের সংকটে, সম্মানিত দ্বীন ইসলাম ও ইসলামী মূল্যবোধের উপর হুমকীর সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসার।
মহান আল্লাহ পাক ও উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদের দেশ, আমাদের সশস্ত্রবাহিনী ও আমাদের সকলকে হেফাযত করুন। (আমীন)
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












