ঈমানদারদের প্রতি সতর্কবার্তা:
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
ইদানীং মিডিয়াগুলো খ্রিস্টানদের বিশেষ দিন ২৫ ডিসেম্বর-এর ক্রিসমাস দিবসকে ‘বড়দিন’ নামে প্রচার করে যাচ্ছে। মিডিয়ার কারণে অনেকেই এখন ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের এ দিনকে ‘বড়দিন’ হিসেবে বলেও থাকে। নাউযুবিল্লাহ! অথচ খ্রিস্টানদের কাছেই এ দিনটি ‘ক্রিসমাস ডে’ হিসেবে পরিচিত। এবং তারা এ নামেই তাদের এ অনুষ্ঠান পালন করে থাকে। কিন্তু এক শ্রেণীর দালাল ও ফিতনা সৃষ্টিকারী মিডিয়া ও সংস্থাগুলো মুসলমানদের দেশে বিশেষ করে বাংলাদেশে ‘ক্রিসমাস ডে’ নামক অনুষ্ঠানটিকে ‘বড়দিন’ নাম প্রচার করছে।
খ্রিস্টানরা তাদের নবী ও রসূল সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনাকে যীশু নামে বলে থাকে। আর তারা উনার পবিত্রতম বিলাদত শরীফ দিবস হিসেবে ২৫ ডিসেম্বরকে ‘ক্রিসমাস ডে’ হিসেবে পালন করে থাকে। যদিও এ তারিখ নিয়ে খ্রিস্টানদের মাঝেও মতভেদ আছে। খ্রিস্টানদের অনেক দেশে কেউ ২৫শে ডিসেম্বর, কেউ ৬ জানুয়ারি, কেউবা ৭ই জানুয়ারি, কেউবা ১৯শে জানুয়ারি ‘ক্রিসমাস ডে’ পালন করে থাকে। তবে জাতীয় স্বার্থে তারা বিষয়টি এখন একদিনেই (২৫শে ডিসেম্বর) প্রচার করে থাকে। তবে বিষয়টি যাই হোক না কেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র দ্বীন ইসলাম নাযিল করে ঘোষণা করে দিয়েছেন- “তিনি (মহান আল্লাহ পাক) উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন সকল দ্বীনের উপর প্রাধান্য দিয়ে (পূর্বের ও পরের সমস্ত দ্বীন ও মতবাদকে বাতিল ঘোষণা করে) এবং এ বিষয়ে মহান আল্লাহ পাক উনার সাক্ষীই যথেষ্ট। (যার সাক্ষী হচ্ছেন মহান আল্লাহ পাক) আর রসূল হচ্ছেন মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ফাতহ শরীফ: পবিত্র আয়াত শরীফ-২৮,২৯)
অতএব, খ্রিস্টানদের কোনো কোনোকিছু কোনোভাবেই গ্রহণ করা, পালন করা মুসলমানদের জন্য জায়িয নেই। বরং মুসলিম উম্মাহর জন্য সবচাইতে বড়, মহান ও শ্রেষ্ঠতম দিন হলো সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্রতম বিলাদত শরীফ দিবস পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ। যা সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর তথা পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ। সুবহানাল্লাহ!
-রিয়াসাত পারভেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












